জনাব 'ত'-এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ত' এর আলোচিত ফরজ ইবাদতটি হলো সালাত। আহকাম-আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সাওম বলে। তিনি সালাতের ধর্মীয় গুরুত্ব আলোচনা করেছেন।ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে এটি অন্যতম। ইমান ছাড়া অন্য চারটি রোকনের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ও. সর্বজনীন। নামাযকে দ্বীনের খুঁটি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তদ্রুপ নামাজ ছাড়াও দ্বীন পরিপূর্ণ হয় না। নামাজই প্রমাণ করে দেয়, কে অনুগত বান্দা আর কে অস্বীকারকারী কাফির। সুতরাং একজন মুমিন বান্দাকে তার ইমানের প্রমাণস্বরূপ অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। তাই ইসলামে ইমানের পরই নামাজ কায়েমের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। কুরআনের বহু জায়গায় নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, "তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু কর।" (সূরা বাকারী: ৪৩)রাসুলুল্লাহ (সা.) এ ব্যাপারে এরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি এ বিষয় ঠিক থাকে তবে সে মুক্তি পাবে এবং সফলকাম হবে। আর যদি তা ঠিক না থাকে তবে সে ব্যর্থ ও ধ্বংসপ্রাপ্ত হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ত'-এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর