জনাব 'হ' এবং জনাব 'স'-এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ'-এর আলোচিত বিষয়টির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: জনাব 'হ' এবং জনাব 'স' এর আলোচিত ইবাদতটি-সাওম। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক, স্বাধীন সুস্থ, বুদ্ধিমান নরনারীর ওপর পবিত্র রমজান মাসের রোজা রাখা ফরজ। জনাব 'হ'-এর বক্তব্যে নৈতিক সমাজ গঠনে সাওমের শিক্ষা ফুটে উঠেছে। সবর (ধৈর্য) ও সহনশীলতার বাস্তব প্রশিক্ষণ পাওয়া যায় সাওম সাধনার মাধ্যমে। ধৈর্য সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতি, ত্যাগ-তিতিক্ষা প্রভৃতি গুণের উন্মেষ ঘটে সাওম ও রমজানে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, “তোমরা সবর ও সালাতের মাধ্যমে (আল্লাহর) সাহায্য প্রার্থনা কর।” (সূরা বাকারা: ৪৫)সমাজের সাধারণ দরিদ্র লোকদের যে কী কষ্ট ও দুর্ভোগের মধ্যে কালাতিপাত করতে হয় সাওম পালনকারী তা তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে হৃদয়ঙ্গম করতে পারে। হাদিসে তাই এ মাসকে شَهْرُ الْمُوَاسَاةِ বা সমবেদনা ও সহমর্মিতার মাস বলে অভিহিত করা হয়েছে। ইসলাম যে সাম্যের ধর্ম সাওমের মাধ্যমে তা প্রমাণিত হয়। ধনী-দরিদ্র, আমির-ফকির সবাই একসাথে তারাবির নামাজ পড়ে। সেহরি খায়। ইফতার করে। এতে বিরাট সাম্যের ছবি ভেসে ওঠে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ রিপুর তাড়না থেকে পরিত্রাণ পায়। যার ফলে লোভ-লালসা, কামনা-বাসনা, ক্রোধ, নেশা, মিথ্যা, প্রতারণা এবং অশ্লীলতার চর্চা থেকে পূতপবিত্র হয়ে সে একটি সুন্দর ও আদর্শ জীবন লাভ করে।অতএব বলা যায়, উদ্দীপকে মাসব্যাপী পালিত ফরজ ইবাদত বলতে 'সাওম' বোঝানো হয়েছে। একটি আদর্শ, নৈতিক সমাজ গঠনে সাওমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'হ' এবং জনাব 'স'-এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ'-এর আ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর