একত্রে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার জন্য ইসলামের কোন মৌলিক ইবাদতটি শেফাকে সাহায্য করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত একত্রে পাওয়ার জন্য ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সাওম বা রোযা শেফাকে সাহায্য করতে পারে। 'সাওম' আরবি শব্দ এর ফারসি প্রতিশব্দ হলো "রোযা'। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমযান মাসের এক মাস সাওম পালন করা ফরয। প্রিয় নবি রাসুল (সা.) বলেছেন, রমযান মাসের প্রথম ১০ দিন হলো রহমত; দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন হলো নাজাত। সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম ১০ দিন আল্লাহ তায়ালা বান্দাদের প্রতি রহমত বা দয়া বণ্টন ও বিতরণ করতে থাকেন। দ্বিতীয় ১০ দিন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের ক্ষমা করতে থাকবেন এবং শেষে ১০ দিন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন। সুতরাং যদি কোনো ব্যক্তি রমযান মাস পায় আর সে যদি রোযা পূর্ণ হকসহ পালন করে তাহলে সে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভ করতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকের শেফা সালাত নিয়মিত আদায় করার পাশাপাশি রমযান মাসে রোযা পালনের মাধ্যমে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পেতে পারবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
একত্রে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার জন্য ইসলামের কোন মৌলিক ই…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর