শেফাকে কিয়ামতে সাফল্য দান করে বেহেশত লাভ করাতে উক্ত ইবাদতটির ধর্মীয় ও সামাজিক গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে শেফার বেহেশত লাভের জন্য যে ইবাদতের কথা বলা হয়েছে- তা হলো সাওম।ধর্মীয় ও সামাজিক দিক থেকে সাওমের অপরিসীম গুরুত্ব রয়েছে। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওম এর প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। (বুখারি) যেহেতু সাওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করা হয় সেহেতু আল্লাহ তায়ালা রোযাদার বা সাওম পালনকারীর পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন। যেমন, মহানবি (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়ালা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন।” (বুখারি)এছাড়াও সামাজিক গুরুত্বও অপরিসীম। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সমাজের নিরন্ন ও অপবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে যার প্রভাব অন্যদের উপর ইতিবাচক ভূমিকা রাখে। হানাহানি থেকে দূরে থাকে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সওয়াব পাওয়ার আশায় একে অপরকে সেহরি ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করা। এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমাদের সাওম পালন করা ফরয। আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালনের মাধ্যমে পরকালীন জীবনে. জান্নাতে প্রবেশ করতে পারব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শেফাকে কিয়ামতে সাফল্য দান করে বেহেশত লাভ করাতে উক্ত ইবাদতটির ধর্মীয়…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর