জনাব মনির যে ইবাদত পালন করেছেন তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আজিম ইসলামের মৌলিক ইবাদত হজ পালন করেছেন। হজ অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নির্ধারিত সময়ে বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। হজের আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম।বিশ্ব পরিমন্ডলে সাম্য মৈত্রী শৃঙ্খলা আর ঐক্যবোধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তির প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির ধারক এক তাওহিদে বিশ্বাসী। মুসলিম সাদা-কালো, ধনী-নির্ধন, উঁচু-নীচু, মনিব-ভৃত্য নির্বিশেষে একই উদ্দেশ্যে একই স্থানে সমবেত হয়। সেখানে জাতিতে জাতিতে, বর্ণে বর্ণে, ভাষায় ভাষায়, হৃদয়ে হৃদয়ে ঘটে সত্যিকারের মিলন। ইহরামের একই পোশাকে সজ্জিত হয়ে ক্ষুদ্র আত্মবোধের সব রকমের ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে যায় সবাই। একে অন্যের দেশ, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ, শিক্ষা ও অর্থনীতি সম্বন্ধে অবহিত হয়ে পরস্পর সমঝোতা ও সৌহার্দ সৃষ্টির সুযোগ পায়। একে অন্যের প্রতি অশ্রদ্ধা, হিংসা-বিদ্বেষ, কলহ মনোমালিন্য, মতানৈক্য ভুলে গিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পায়। এসব কারণে হজের আন্তর্জাতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী। জনাব আজিম একজন সম্পদশালী ব্যক্তি। তিনি একটি মৌলিক ইবাদত পালনের উদ্দেশ্য সস্ত্রীক একটি বিশেষ দেশে গমন করেন। এ থেকে বোঝা যায়, জনাব আজিম হজ পালন করেছেন। হজের আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব মনির যে ইবাদত পালন করেছেন তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর