উদ্দীপকে উল্লিখিত জনাব আসলাম সাহেবের ইবাদতটির সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আসলাম সাহেবের ইবাদতটি হলো সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমা, প্রার্থনা, দরুদ ইত্যাদি। ইসলামি পরিভাষায় নির্দিষ্ট কিছু আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। মহান আল্লাহ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মানুষের সমাজজীবনে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা: পালন করে। যেমন- মুসলমানগণ সালাত আদায়ের লক্ষ্যে প্রত্যহ পাঁচবার নির্ধারিত সময়ে মসজিদে আসে এবং ধনী-গরিব, 'ছোট-বড় সকলে মিলেমিশে কাতারবন্দি হয়ে দাঁড়ায় এবং কঠোর নির্ধমানুবর্তিতা ও শৃঙ্খলার সাথে সালাত আদায় করে। এতে মানুষ নিয়মশৃঙ্খলার প্রশিক্ষণ পায়। এছাড়াও জামাতে সালাত আদায়ের মাধ্যমে মুসল্লিদের মধ্যে এক অনুপম ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। একতার বন্ধন সুদৃঢ় হয়। সালাতে শৃঙ্খলার প্রশিক্ষণ লাভ করা যায়। যখন ইমাম সাহেব রুকু বা সেজদায় যায় তখন কেউ অহেতুক নড়াচড়া করে সালাতের পরিবেশ নষ্ট করে না চিৎকার-চেঁচামেচি ও কথাবার্তা বলা চেষ্টা কেউ করে না। প্রতিদিন পাঁচবার সামষ্টিক সালাতে শৃঙ্খলার এই কঠোর অনুশীলনের ফলে সমাজজীবনে শৃঙ্খলাবোধ সৃষ্টি হয়।পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব আসলাম সাহেবের ইবাদতটি হলো সালাত। আর তাই সমাজজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আসলাম সাহেবের ইবাদতটির সামাজিক গুরুত্ব বিশ্ল…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর