শেয়ারFacebookWhatsApp

"সালাত আনুগত্য ও সময়ানুবর্তিতা শিক্ষা দেয়।"- ব্যাখ্যা কর।

উত্তর: আব্দুল হাইয়ের কার্যক্রম যাকাত আদায়ের দৃষ্টান্ত ফুটে উঠেছে। যাকাত অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি হওয়া। ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে শরিয়ত নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে।ইসলামি জীবন বিধানের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত।কোনো স্বাধীন, সুস্থ, জ্ঞানী মুসলমানের মালিকানায় যদি সারা বছর খরচ বাদে সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা এর সমপরিমাণ অর্থ অতিরিক্ত থাকে এবং এক বছর অতিক্রম করে তাহলে উক্ত সম্পদের শতকরা আড়াই ভাগ হারে যাকাত দিতে হবে। পবিত্র কুরআনে যাকাত আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, "তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।" (সূরা আল-বাকারা: ৪৩)উদ্দীপকে আব্দুল হাই তার সমুদয় সম্পদের শতকরা আড়াই ভাগ মিসকিনদের মাঝে বিতরণ করে। তাই বলা যায়, তার এমন কার্যক্রমে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

"সালাত আনুগত্য ও সময়ানুবর্তিতা শিক্ষা দেয়।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আব্দুল হাই একজন ধনাঢ্য ব্যবসায়ী। এবারের রমযান মাসে তিনি তার সমুদয় সম্পদের হিসাব করে শতকরা আড়াইভাগ এতিম মিসকিনদের দান করলেন। দানের সময় তিনি নিজের পরিচয় গোপন - রাখলেন। এতে তার মনে একটি প্রশান্তি লাভ করল। অপরদিকে, তার প্রতিবেশী রানা কথা বলার সময় মিথ্যা বলে, তার কাছে কারও গোপন কথা বললে প্রকাশ করে দেয়। তার কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে আবার অস্বীকার করে।

Dhaka · 2025

উত্তর

ইবাদত অর্থ দাসত্ব করা, আনুগত্য করা।

উত্তর

সালাতের জন্য একজন ইমাম নির্দিষ্ট থাকেন, যার অনুকরণের মাধ্যমে মুসলমানদের মাঝে আনুগত্যের বন্ধন সৃষ্টি হয়। ইমামের সঠিক নেতৃত্বে মুসল্লিরা পরিপূর্ণ আনুগত্যের প্রশিক্ষণ লাভ করে। মুসলমানগণ সালাত আদায়ের লক্ষ্যে প্রত্যহ পাঁচবার নির্ধারিত সময়ে মসজিদে একত্রিত হয় এবং কাতারবন্দি হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার সাথে সালাত আদায় করে। এতে মানুষ সময়ানুবর্তিতা শিক্ষার পাশাপাশি নিয়মশৃঙ্খলার প্রশিক্ষণ পায়। এভাবে সালাত মানুষকে আনুগত্য ও সময়ানুবর্তিতা শিক্ষা দেয়।

উত্তর

আব্দুল হাইয়ের কার্যক্রম যাকাত আদায়ের দৃষ্টান্ত ফুটে উঠেছে। যাকাত অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি হওয়া। ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে শরিয়ত নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে।ইসলামি জীবন বিধানের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত।কোনো স্বাধীন, সুস্থ, জ্ঞানী মুসলমানের মালিকানায় যদি সারা বছর খরচ বাদে সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা এর সমপরিমাণ অর্থ অতিরিক্ত থাকে এবং এক বছর অতিক্রম করে তাহলে উক্ত সম্পদের শতকরা আড়াই ভাগ হারে যাকাত দিতে হবে। পবিত্র কুরআনে যাকাত আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, "তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।" (সূরা আল-বাকারা: ৪৩)উদ্দীপকে আব্দুল হাই তার সমুদয় সম্পদের শতকরা আড়াই ভাগ মিসকিনদের মাঝে বিতরণ করে। তাই বলা যায়, তার এমন কার্যক্রমে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রানার কার্যক্রমে মুনাফিকের নিদর্শন বিদ্যমান।হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের (কপট বিশ্বাসীর) চিহ্ন তিনটি- ১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা করে (প্রতিশ্রুতি) করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩. যখন তার নিকট কিছু গচ্ছিত (আমানত) রাখা হয় তখন সে খিয়ানত (বিশ্বাসঘাতকতা) করে। (বুখারি ও মুসলিম)উদ্দীপকে রানা কথা বলার সময় মিথ্যা বলে, তার কাছে কারও গোপন কথা বললে প্রকাশ করে দেয়। তার কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে আবার অস্বীকার করে। হাদিসের আলোকে তাই বলা যায়, রানার কার্যক্রমে মুনাফিকির প্রকাশ পেয়েছে। আর মুনাফিকির পরিণতি খুবই খারাপ। কেননা মুনাফিকদের চরিত্র অত্যন্ত জঘন্য। এজন্য মহান আল্লাহ তাদের পরিণতি সম্পর্কে বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।" (সূরা আন নিসা: ১৪৫)
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"সালাত আনুগত্য ও সময়ানুবর্তিতা শিক্ষা দেয়।"- ব্যাখ্যা কর। | Prosthuti