উদ্দীপকে উল্লিখিত রানার কার্যক্রমের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রানার কার্যক্রমে মুনাফিকের নিদর্শন বিদ্যমান।হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের (কপট বিশ্বাসীর) চিহ্ন তিনটি- ১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা করে (প্রতিশ্রুতি) করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩. যখন তার নিকট কিছু গচ্ছিত (আমানত) রাখা হয় তখন সে খিয়ানত (বিশ্বাসঘাতকতা) করে। (বুখারি ও মুসলিম)উদ্দীপকে রানা কথা বলার সময় মিথ্যা বলে, তার কাছে কারও গোপন কথা বললে প্রকাশ করে দেয়। তার কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে আবার অস্বীকার করে। হাদিসের আলোকে তাই বলা যায়, রানার কার্যক্রমে মুনাফিকির প্রকাশ পেয়েছে। আর মুনাফিকির পরিণতি খুবই খারাপ। কেননা মুনাফিকদের চরিত্র অত্যন্ত জঘন্য। এজন্য মহান আল্লাহ তাদের পরিণতি সম্পর্কে বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।" (সূরা আন নিসা: ১৪৫)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রানার কার্যক্রমের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর