উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রমে কোন ইবাদত পালন প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রম ফরজ ইবাদত সাওমের প্রতি ইঙ্গিত করে। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।রমযানের সিয়াম পালন একাধারে একটি অনন্য ধর্মীয় ও নৈতিক অনুশীলন। সিয়াম সব রকম অন্যায়, অশুভ ও চিন্তাকর্ম থেকে বিরত থাকতে সাহায্য করে। কেননা মানুষের পাশবিক প্রবৃত্তিসমূহই মানুষকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যায়। যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। সিয়াম সাধনা মানুষের মধ্যকার সকল খারাপ ও কৃপ্রবৃত্তিগুলোকে কঠোরভাবে দমন করে মানুষকে শারীরিক, আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রবলভাবে সাহায্য করে থাকে। মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” (মুসলিম) অর্থাৎ সাওম কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল হিসেবে কাজ করে।উদ্দীপকে রাফিদ প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে যে ইবাদতটি পালন করেছে তা হলো সাওম। যার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "সাওম আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) তাই বলা যায়, রাফিদের কার্যক্রমে সাওম পালন প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রমে কোন ইবাদত পালন প্রকাশ পেয়েছে? …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর