শেয়ারFacebookWhatsApp

সাবিকের কার্যক্রমের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ধনী ব্যবসায়ীর পুত্র সাবিক অশ্লীলতায় লিপ্ত।অশ্লীলতার কুফল সম্পর্কিত হাদিসটি হলো- হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে। (বুখারি ও মুসলিম)যে লোক অশ্লীল কথা বলে বেড়ায় ও অপকর্ম করে মানুষ তাকে পরিত্যাগ করে থাকে। এমনকি তার সংস্পর্শে আসতেও অত্যন্ত ঘৃণাবোধ করে এবং তাকে নিকৃষ্টতম মানুষ বলে ধারণা করে। এছাড়া এ রকম ঘৃণিত অপকর্ম মানুষের অন্তরকে নানাভাবে কলুষিত করে তার মানসম্মানকে বিনষ্ট করে দেয়। ইসলাম মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতার ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। ইসলামে অশ্লীলতা হারাম। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ (সা.) আপনি বলুন, "নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল আরাফ: ৩৩)তাই সাবিকের কর্তব্য হলো অশ্লীলতা ত্যাগ করে সত্যিকারের একজন বিশ্বাসী হয়ে জীবনযাপন করা। অন্যথায় অশ্লীলতার ভয়ে তার সংস্পর্শে কেউ আসতে ইচ্ছা করবে না এবং পরকালে সে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সাবিকের কার্যক্রমের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। রাফিদ এমন একটি ইবাদত করে, যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়তা ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলে উল্লেখ আছে। পক্ষান্তরে, সাবিক একজন ধনী ব্যবসায়ীর পুত্র। সে কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে। এজন্য রাফিদ এড়িয়ে চলে।

Dhaka · 2025

উত্তর

যাকাত শব্দের অর্থ পবিত্র করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি।

উত্তর

মহানবি (সা.) বলেন, "সাওম (রোজা) ঢালস্বরূপ।” (মুসনাদে আহমাদ) এখানে ঢাল বলতে কুপ্রবৃত্তি দমনকারী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ, মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দকাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ হতে মুক্ত থাকতে শেখায়। ঢাল যেমন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধাকে তির, তলোয়ার ও বর্মের আঘাত থেকে সংরক্ষিত রাখে ঠিক তেমনি সাওম মানুষকে যাবতীয় অশ্লীলতা, পাপাচার ও কামনা-বাসনা থেকে বিরত রাখে। এজন্য মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "সাওম (রোজা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রম ফরজ ইবাদত সাওমের প্রতি ইঙ্গিত করে। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।রমযানের সিয়াম পালন একাধারে একটি অনন্য ধর্মীয় ও নৈতিক অনুশীলন। সিয়াম সব রকম অন্যায়, অশুভ ও চিন্তাকর্ম থেকে বিরত থাকতে সাহায্য করে। কেননা মানুষের পাশবিক প্রবৃত্তিসমূহই মানুষকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যায়। যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। সিয়াম সাধনা মানুষের মধ্যকার সকল খারাপ ও কৃপ্রবৃত্তিগুলোকে কঠোরভাবে দমন করে মানুষকে শারীরিক, আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রবলভাবে সাহায্য করে থাকে। মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” (মুসলিম) অর্থাৎ সাওম কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল হিসেবে কাজ করে।উদ্দীপকে রাফিদ প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে যে ইবাদতটি পালন করেছে তা হলো সাওম। যার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "সাওম আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) তাই বলা যায়, রাফিদের কার্যক্রমে সাওম পালন প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ধনী ব্যবসায়ীর পুত্র সাবিক অশ্লীলতায় লিপ্ত।অশ্লীলতার কুফল সম্পর্কিত হাদিসটি হলো- হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে। (বুখারি ও মুসলিম)যে লোক অশ্লীল কথা বলে বেড়ায় ও অপকর্ম করে মানুষ তাকে পরিত্যাগ করে থাকে। এমনকি তার সংস্পর্শে আসতেও অত্যন্ত ঘৃণাবোধ করে এবং তাকে নিকৃষ্টতম মানুষ বলে ধারণা করে। এছাড়া এ রকম ঘৃণিত অপকর্ম মানুষের অন্তরকে নানাভাবে কলুষিত করে তার মানসম্মানকে বিনষ্ট করে দেয়। ইসলাম মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতার ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। ইসলামে অশ্লীলতা হারাম। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ (সা.) আপনি বলুন, "নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল আরাফ: ৩৩)তাই সাবিকের কর্তব্য হলো অশ্লীলতা ত্যাগ করে সত্যিকারের একজন বিশ্বাসী হয়ে জীবনযাপন করা। অন্যথায় অশ্লীলতার ভয়ে তার সংস্পর্শে কেউ আসতে ইচ্ছা করবে না এবং পরকালে সে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।