শেয়ারFacebookWhatsApp

সোহেল মসজিদের বাইরের দৃশ্য দেখে যে মন্তব্য করেছেন এর যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে সোহেল মসজিদের বাইরে দরিদ্র লোকদের ভিক্ষা করতে দেখে তিনি যাকাত সঠিকভাবে আদায়ের কথা উল্লেখ করেন। তার মন্তব্যটি যথার্থ।যাকাত একটি ফরজ ইবাদত। ইসলামি অর্থব্যবস্থার মূল হলো যাকাত। সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা এবং দারিদ্র্য মোচন করার একমাত্র মাধ্যম হলো যাকাত ব্যবস্থা।ধনীগণ তাদের সম্পদের শরিয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ গরিবদের মাঝে ব্যয় করলে দরিদ্রতা কমে যাবে। ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। এটি ফরজ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। রাসুল (সা.) বলেছেন, “যাকাত মুসলিম ধনী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হবে আর তা ব্যয় করা হবে মুসলিম দরিদ্রদের মধ্যেই।” (বুখারি ও মুসলিম)অতএব, ধনীরা যদি তাদের নির্ধারিত সম্পদ গরিবদেরকে সঠিকভাবে আদায় করত তাহলে সমাজে এত দরিদ্রতা দেখা দিত না এবং সমাজ থেকে ভিক্ষাবৃত্তি চিরতরে বিদায় হয়ে যেত। সমাজে ভিক্ষার প্রচলন রয়েছে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। তাই বলা যায়, উদ্দীপকে সোহেলের মন্তব্যটি যথার্থ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সোহেল মসজিদের বাইরের দৃশ্য দেখে যে মন্তব্য করেছেন এর যথার্থতা নিরূপ…

উদ্দীপক

কলেজ বন্ধু সোহেল ও বেলাল জুমার নামায শেষে দেখতে পান অনেক ফকির লাইন ধরে বসে আছে। সোহেল বলল, দুঃখ হয়, যদি ধনী ব্যক্তিরা বছর শেষে তাদের সম্পদের নির্দিষ্ট অংশ আদায় করত তাহলে এ অবস্থা হতো না। কুরআনে এ ইবাদতকে নামাযের মতোই গুরুত্ব দেওয়া হয়েছে। বেলাল বলল, কুরআন সংকলন করতে খলিফাগণ অনেক কষ্ট করেছেন। ইয়ামামার যুদ্ধের পর খলিফার নিকট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন তিনি যায়েদের নেতৃত্বে কুরআন সংকলনের নির্দেশ দেন। তিনি সূরাগুলোকে আলাদা আলাদা ও সাতটি কিরাতেই অত্যন্ত সতর্কতার সাথে একত্র করার ব্যবস্থা করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

যে কিয়াস সর্ববাদী ও সর্বসম্মত পদ্ধতি অনুযায়ী সম্পন্ন হয় এবং আছল, ফরয়া ও ইল্লত সবার কাছে বোধগম্য হয় তাকে প্রকাশ্যে কিয়াস বলে।

উত্তর

মহান আল্লাহ বলেন, "আর আমি তোমাকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছি। (সূরা আল-বাকারা: ৪৯) এ আয়াতে আল্লাহ তায়ালা ফিরাউন ও তার সম্প্রদায়ের নিপীড়ন থেকে বনি ইসরাইলের মুক্তি বিষয়ে আলোকপাত করেছেন। ফিরাউন ও তার সম্প্রদায় সমকালীন মিশরের শাসকশ্রেণির অন্তর্ভুক্ত ছিল। এবং তারা প্রজাদের দাসত্ব মেনে নিতে বাধ্য করেছিলো। তাদের কোনো মর্যাদা ও অধিকার ছিল না। কারণে-অকারণে ফিরাউন তাদের ওপর নির্যাতন চালাত। সে বনি ইসরাইল পুত্রদের হত্যা করত। এ সময় ইসরাইল জাতির মধ্যে জন্ম নেন মুসা (আ.)। তিনি নানা মুজিযার মাধ্যমে বনি ইসরাইলকে দাসত্বমুক্ত করতে সক্ষম হন এবং ফিরাউন ও তার বাহিনী সমূলে ধ্বংস করার মাধ্যমে বনি ইসরাইলকে মুক্ত করা হয়।

উত্তর

উদ্দীপকে বেলাল কুরআন সংকলনে হযরত আবু বকর (রা.)-এর ভূমিকার কথা বলতে চেয়েছেন।রাসুল (সা.)-এর ইন্তেকালের পর ভণ্ডনবিদের আবির্ভাব, যাযাবরদের ইসলাম ত্যাগ, একদল নওমুসলিমের যাকাতদানের অস্বীকৃতি, বাইরের শত্রুদের আক্রমণের আশঙ্কা ইসলামি ইত্যাদি সমস্যার পাশাপাশি খিলাফতের অস্তিত্ব হুমকির মুখে দাঁড়ায়। এ অবস্থাকে মোকাবিলা করার জন্য তিনি অসংখ্য সামরিক অভিযান পরিচালনা করেন। তন্মধ্যে অন্যতম ছিল ইয়ামামার যুদ্ধ। এ যুদ্ধে ৭০ জন হাফিজ সাহাবা শাহাদাৎ বরণ করেন। এমতাবস্থায় কুরআন মাজিদ সংরক্ষণ ব্যবস্থার বিপর্যয় সৃষ্টির আশঙ্কা প্রবল করে তোলে। সবার আগে হযরত ওমর (রা.) বিষয়টি উপলব্ধি করেন। এভাবে কেবল মুখস্থ 'করে সম্পূর্ণ কুরআন সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে একসময় তার কোনো না কোনো অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। তিনি হযরত আবু বকর (রা.)-এর কাছে যান এবং গ্রন্থাকারে কুরআন সংরক্ষণের প্রস্তাব দেন। প্রথমে আবু বকর (রা.) সম্মতি না দিলেও পরবর্তীতে এর গুরুত্ব উপলব্ধি করে কুরআন সংকলনের উদ্যোগ নেন। হাফেজদের দ্বারা হযরত যায়েদ বিন সাবিত (রা.)-এর নেতৃত্বে সংকলন বোর্ড গঠন করে কুরআন গ্রন্থাকারে প্রকাশ করেন।

উত্তর

উদ্দীপকে সোহেল মসজিদের বাইরে দরিদ্র লোকদের ভিক্ষা করতে দেখে তিনি যাকাত সঠিকভাবে আদায়ের কথা উল্লেখ করেন। তার মন্তব্যটি যথার্থ।যাকাত একটি ফরজ ইবাদত। ইসলামি অর্থব্যবস্থার মূল হলো যাকাত। সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা এবং দারিদ্র্য মোচন করার একমাত্র মাধ্যম হলো যাকাত ব্যবস্থা।ধনীগণ তাদের সম্পদের শরিয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ গরিবদের মাঝে ব্যয় করলে দরিদ্রতা কমে যাবে। ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। এটি ফরজ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। রাসুল (সা.) বলেছেন, “যাকাত মুসলিম ধনী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হবে আর তা ব্যয় করা হবে মুসলিম দরিদ্রদের মধ্যেই।” (বুখারি ও মুসলিম)অতএব, ধনীরা যদি তাদের নির্ধারিত সম্পদ গরিবদেরকে সঠিকভাবে আদায় করত তাহলে সমাজে এত দরিদ্রতা দেখা দিত না এবং সমাজ থেকে ভিক্ষাবৃত্তি চিরতরে বিদায় হয়ে যেত। সমাজে ভিক্ষার প্রচলন রয়েছে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। তাই বলা যায়, উদ্দীপকে সোহেলের মন্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।