চিত্রের 'ঙ'-এর সাথে সালাতের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের 'ঙ' এর স্থান নির্দেশিত বিষয়টি হলো আত্মসংযম। আত্মসংযমের সাথে সালাতের সুনিবিড় সম্পর্ক রয়েছে। সাওম বা রোযা পালনের মাধ্যমে যেমন একজন মানুষ আত্মসংযমী হতে পারে, তেমনি সালাত বা নামায আদায়ের মাধ্যমেও একজন মানুষ আত্মসংযমী হতে পারে। সালাত আদায়, একজন মানুষকে (মুমিনকে) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। যেকোনো মন্দ ও গর্হিত কাজ থেকে বেঁচে থাকার থাকার জন্য আত্মসংযম অতিব জরুরি বিষয়। আমাদের মন সবসময়ই খারাপ কাজের দিকে আকৃষ্ট হয়। কিন্তু আমাদের হৃদয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে খারাপ কাজের প্রতি বাসনা তৈরি হলেও সেখান থেকে বিরত থাকা যায়। সালাত হৃদয়কে পাপ কাজ থেকে বিরত রাখার সে শিক্ষা দেয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। (সূরা আল-আনকাবুত : ৪৫) আল্লাহর নৈকট্য লাভ করার প্রধান শর্ত হলো আত্মিক পরিশুদ্ধি ও উন্নতি অর্জন। সালাতের প্রভাবে পাপ পঙ্কিলতা থেকে দরে থাকার মাধ্যমে বান্দার আত্মিক পরিশুদ্ধি ও প্রশান্তি অর্জিত হয়। সালাত মানুষকে আত্মসংযমী করে আত্মিক পরিশুদ্ধি অর্জনে সহায়তা করে। কারণ দিবারাত্রি বিভিন্ন সময়ে সালাত আদায়ের মাধ্যমে বান্দাহ আল্লাহকে স্মরণ করে। ফলে আল্লাহর ভয় তার মনে জাগ্রত হয়। পরকালের আযাবের কথা হৃদয়পটে ভেসে ওঠে। তখন সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখে। তাই বলা যায়, আত্মসংযমের সাথে সালাতের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
চিত্রের 'ঙ'-এর সাথে সালাতের সম্পর্ক বিশ্লেষণ কর।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর