শেয়ারFacebookWhatsApp

জনাব আজীম যে ইবাদত পালন করেছেন, তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: জনাব আজীম হজ পালন করেছেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এ ইবাদতের গুরুত্ব অপরিসীম। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ ও সংশ্লিষ্ট স্থানসমূহে নির্ধারিত কাজ করাকে হজ বলে । অর্থাৎ হজ পালনের জন্য কাবা শরিফে যেতে হয়। উদ্দীপকের জনাব আজীম একটি মৌলিক ইবাদত পালনের জন্য একটি বিশেষ দেশে গমন করেন। সুতরাং বলা যায়, তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে তথা মক্কায় গমন করেন। এটি বিশ্ব মুসলিমের একীভূত হওয়ার, একই চিন্তা ও পথপরিক্রমার এক মহান প্লাটফরম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিম পুরুষ ও নারী হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়। হজ কেবল ইবাদত নয় বরং মুসলিমদের জাতীয় সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ধর্মীয় ফোরাম। এ হিসেবে হজ আন্তর্জাতিক জীবনে পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব আজীম যে ইবাদত পালন করেছেন, তার আন্তর্জাতিক গুরুত্ব ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব আজীম একজন সম্পদশালী ব্যক্তি। তিনি একটি মৌলিক ইবাদত পালনের উদ্দেশ্যে সস্ত্রীক একটি বিশেষ দেশে গমন করেন। ইবাদত শেষে দেশে ফিরলে তার প্রতিবেশী জনাব রশিদ বলেন, 'এই ইবাদতে আর্থিক ও আত্মিক ত্যাগের শিক্ষাও রয়েছে।'

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ইসলামি শরিয়তের উৎসগুলো হলো- কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস।

উত্তর

ফিক্স চর্চার মজলিস ষাট বছরের ইবাদত থেকে উত্তম- এ বাণীটি দ্বারা ইলমে ফিক্ চর্চার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কেননা ফিক্ হলো দ্বীন ইসলামের খুঁটি। এ মর্মে রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে। আর এ দ্বীনের খুঁটি হলো আল-ফিকহ।” রাসুল (সা.) আরও বলেছেন, "অল্প পরিমাণে ফিকহের জ্ঞান অর্জন করা অধিক পরিমাণে ইবাদত করার চাইত উত্তম।” উক্ত হাদিসগুলো প্রশ্নের বক্তব্যের যথার্থতা প্রমাণ করে। তাই আমাদের উচিত ইলমে ফিকহর জ্ঞান অর্জন করা ও চর্চা করা।

উত্তর

জনাব আজীম হজ পালন করেছেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এ ইবাদতের গুরুত্ব অপরিসীম। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ ও সংশ্লিষ্ট স্থানসমূহে নির্ধারিত কাজ করাকে হজ বলে । অর্থাৎ হজ পালনের জন্য কাবা শরিফে যেতে হয়। উদ্দীপকের জনাব আজীম একটি মৌলিক ইবাদত পালনের জন্য একটি বিশেষ দেশে গমন করেন। সুতরাং বলা যায়, তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে তথা মক্কায় গমন করেন। এটি বিশ্ব মুসলিমের একীভূত হওয়ার, একই চিন্তা ও পথপরিক্রমার এক মহান প্লাটফরম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিম পুরুষ ও নারী হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়। হজ কেবল ইবাদত নয় বরং মুসলিমদের জাতীয় সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ধর্মীয় ফোরাম। এ হিসেবে হজ আন্তর্জাতিক জীবনে পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব রশিদের হজ সম্পর্কিত মন্তব্যটি যথার্থ। হজের ধর্মীয়, সামাজিক, আন্তর্জাতিক শিক্ষার পাশাপাশি আর্থিক ও আত্মিক ত্যাগের শিক্ষার গুরুত্ব অপরিসীম। হজের আর্থিক শিক্ষা মুসলিমদের আন্তঃবাণিজ্য ও আর্থিক সহযোগিতা বৃদ্ধি করে। হজের মাধ্যমে উন্নত মুসলিম দেশ অনুন্নত ও দরিদ্র মুসলিমদের সম্পর্কে জানতে পারে এবং তাদের দরিদ্রতা নিরসনে জাকাত ও অন্যান্য আর্থিক সাহায্য পাঠাতে পারে। অথবা কাজের সুযোগে করে দিতে পারে। হজ মানুষকে আত্মগর্ব, হিংসা, পরশ্রীকাতরতা, ঘৃণা, পরনিন্দা, ক্রোধ, কাম প্রভৃতি কুপ্রবৃত্তি থেকে মানুষকে মুক্ত করে। এ সময়ে সব হাজি মৃত্যু পোশাকে নিজেকে সাজায়। তার সন্তানসন্ততি, পরিবার, অর্থ-সম্পদ, ব্যবসায় আর পদমর্যাদার কোনো সংযোগ এ সময় থাকে না। সে একান্তভাবেই আল্লাহর দরবারে উপনীত হয়। এছাড়া হজ পালনকারী পাপাচার, মিথ্যাচার, অশ্লীলতাসহ সব মানবিক দুর্বলতার বিপরীতে আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখে। ফলে তার অন্তর পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে ওঠে। অন্যদিকে হজের সময় মুসলিমরা অত্যন্ত কষ্টসাধ্য বিভিন্ন কাজ সম্পাদন করে। দীর্ঘ সময়ে তাদেরকে হজের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে হয়। ফলে নিষ্ঠার সাথে হজের বিধিবিধান পালন করে তারা ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ পায়। মূলত হজের মাধ্যমে আর্থিক ও আত্মিক শিক্ষা লাভ করা যায়। আর এ কথাটিই উদ্দীপকের রশিদের বক্তব্যে প্রতিফলিত হয়েছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।