শেয়ারFacebookWhatsApp

মান কাকে বলে?

উত্তর: সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত পরিমাপকে মান বলে ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

মান কাকে বলে?

উদ্দীপক

ছক-১ অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেটি কোথায় হবে, কতজন নিমন্ত্রিত হবে এবং কোথায় থেকে শপিং করা হবে তার সিদ্ধান্ত নেওয়া। ছক-২ প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করা। ছক-৩ সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকা।

Dhaka · 2023

উত্তর

সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত পরিমাপকে মান বলে ।

উত্তর

কোনো কাজের পরিসমাপ্তিকে লক্ষ্য বলে। আমাদের জীবনে সব সময় লক্ষ্য স্থির রাখা সম্ভব হয় না। মূলত বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে লক্ষ্যের পরিবর্তন হয়। ধরা যাক, একজন ছাত্রী এসএসসিতে ভালো ফলাফল করার পর ডাক্তার হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করে। কিন্তু পরবর্তীতে এইচএসসিতে ভালো ফলাফল না হওয়ায় ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে অন্য বিষয়ে পড়ার লক্ষ্য নির্ধারণ করতে হয়। এভাবে লক্ষ্যের পরিবর্তনের কারণে সে সফলতা অর্জন করতে পারে । সুতরাং বলা যায়, লক্ষ্য পরিবর্তন জীবনে সফলতা আনে ।

উত্তর

উদ্দীপকে ছক-১ তে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা প্রতিফলিত হয়েছে । গৃহ ব্যবস্থাপনার প্রধান ও মৌলিক কাজ হলো পরিকল্পনা। যে কোনো কাজ করতে গেলে প্রথমে পরিকল্পনা করা প্রয়োজন। ব্যবস্থাপনার পরবর্তী ধাপগুলোর ভিত্তি হলো পরিকল্পনা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা-ভাবনা করার নাম পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম এটি একটি মানসিক প্রক্রিয়া। পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজসমূহ সম্পন্ন করা হয়। এককথায় পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। উদ্দীপকেও অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেটি কোথায় করা হবে, কতজন নিমন্ত্রিত হবে এবং কোথায় থেকে শপিং করা হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনাকেই নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকে ছক-২ ও ছক-৩ তে গৃহ ব্যবস্থাপনার ধাপ যথাক্রমে সংগঠন ও নিয়ন্ত্রণকে নির্দেশ করা হয়েছে। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কাজ করার সময় সচেতনভাবে গৃহ ব্যবস্থাপনার এ ধাপসমূহ অনুসরণ করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ছক-২ এ নির্দেশিত প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করাকে সংগঠন বলা হয় । আর ছক-৩ এ নির্দেশিত সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকাকে নিয়ন্ত্রণ বলা হয়। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। এক্ষেত্রে কাজ করার সময় সংগঠন বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজসমূহ সুষ্ঠুভাবে বণ্টন করে তা সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠন। যে কাজগুলো করতে হবে তা নিজে বা অন্যের দ্বারা সুচারুভাবে সম্পাদন করা সংগঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে, গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এবং সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে বা ব্যতিক্রমের ক্ষেত্রে উপযুক্ত সংশোধনী ব্যবস্থা অবলম্বন করা। Decon-এর মতে, নিয়ন্ত্রণ অর্থাৎ পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা।
HSCHome Science 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।