'লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যেক মানুষের জীবনেই লক্ষ্য থাকে। মানুষ যা চায় বা যা হতে চায় তাই তার জীবনের লক্ষ্য। লক্ষ্য জানা থাকলে কাজ করা ও কাজের মূল্যায়ন করা সহজ হয়। কোনো কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। আবার কোনো কাজের পরিসমাপ্তি ঘটলেই আরেকটি লক্ষ্যের উদ্ভব হয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলেই মানুষের সুখ ও পরিতৃপ্তি আসে। কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রেই লক্ষ্য স্থির করা ও তা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য মানুষের সচেতন বা অবচেতন মনে অবস্থান করে। একটি লক্ষ্য' অর্জিত হলে অন্য একটি লক্ষ্য সামনে এসে উপস্থিত হয়। তাই লক্ষ্যকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
'লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর