শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রিমনের পরিবারের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে রিমনের পরিবারে প্রেষণার লক্ষ্যের দিকটি প্রকাশ পেয়েছে। কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সকল আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হতে হবে। উদ্দীপকে রিমনের ক্ষেত্রেও লক্ষ্যের দিকটি ফুটে উঠেছে। রিমনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। এজন্য সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য রিমনের সচেতন ও অবচেতন মনে অবস্থান করছে । তার এ লক্ষ্যটিকে দীর্ঘমেয়াদি লক্ষ্য বলা যায়। কারণ সে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আরও পড়াশোনা করতে হবে। তাকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে । তার একমাত্র উদ্দেশ্য হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রিমনের পরিবারের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

রিমনের বাবা-মা ও ভাই উচ্চশিক্ষিত। রিমন ও তার পরিবারের সবাই রুটিনমাফিক জীবনযাপন করে। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে, দৈনিক পত্রিকা পড়ে। তার সহপাঠী জিসান তাকে হিংসা করে। জিসান লেখাপড়া করতে চায় না। রিমন জিসানকে ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেয়। কিন্তু জিসান তাকে উপহাস করে। রিমন বলে, “মূল্যবোধের বিকাশ হঠাৎ করে হয় না। শৈশব থেকেই লালন করতে হয়।

Rajshahi · 2023

উত্তর

গৃহকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে।

উত্তর

প্রত্যেক মানুষের জীবনেই লক্ষ্য থাকে। মানুষ যা চায় বা যা হতে চায় তাই তার জীবনের লক্ষ্য। লক্ষ্য জানা থাকলে কাজ করা ও কাজের মূল্যায়ন করা সহজ হয়। কোনো কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। আবার কোনো কাজের পরিসমাপ্তি ঘটলেই আরেকটি লক্ষ্যের উদ্ভব হয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলেই মানুষের সুখ ও পরিতৃপ্তি আসে। কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রেই লক্ষ্য স্থির করা ও তা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য মানুষের সচেতন বা অবচেতন মনে অবস্থান করে। একটি লক্ষ্য অর্জিত হলে অন্য একটি লক্ষ্য সামনে এসে উপস্থিত হয়। তাই লক্ষ্যকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকে রিমনের পরিবারে প্রেষণার লক্ষ্যের দিকটি প্রকাশ পেয়েছে। কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সকল আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হতে হবে। উদ্দীপকে রিমনের ক্ষেত্রেও লক্ষ্যের দিকটি ফুটে উঠেছে। রিমনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। এজন্য সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য রিমনের সচেতন ও অবচেতন মনে অবস্থান করছে । তার এ লক্ষ্যটিকে দীর্ঘমেয়াদি লক্ষ্য বলা যায়। কারণ সে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আরও পড়াশোনা করতে হবে। তাকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে । তার একমাত্র উদ্দেশ্য হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো ।

উত্তর

প্রেষণা ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে এবং লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে । গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী কিছু নির্দেশক রয়েছে যাকে প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয়। এগুলো হলো মূল্যবোধ লক্ষ্য ও মান। উদ্দীপকের রিমন উচ্চশিক্ষিত পরিবারের ছেলে । সে ও তার পরিবারের সবাই রুটিনমাফিক জীবনযাপন করে। এ মূল্যবোধ তার আচরণ, আদর্শকে প্রভাবিত করে, রীতিনীতিকে নিয়ন্ত্রিত করে । রিমনের পড়াশোনায় খুবই ভালো। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া। মানুষ যখনই মূল্যবোধ সচেতন হয় তখনই তা লক্ষ্যে রূপ নেয়, যা রিমনের ক্ষেত্রে আমরা লক্ষ করি। সে তার লক্ষ্যার্জনে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই মান। আর এভাবেই প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ অর্থাৎ লক্ষ্য, মূল্যবোধ ও মানের আন্তঃসম্পর্কের সমন্বয়ে রিমনের লক্ষ্যার্জনের পথে এগিয়ে যায়। অন্যদিকে, উদ্দীপকে রিমনের সহপাঠী জিসান তাকে হিংসা করে। রিমনের ভালোভাবে পড়াশোনা করার উপদেশ দিলে জিসান তাকে উপহাস করে। একদিন নকল করে জিসান বহিষ্কার হয়। এ থেকেই উপলব্ধি করা যায়, মূল্যবোধের বিকাশ হঠাৎ করে হয় না, শৈশব থেকেই লালন করত হয়। ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলকে কেন্দ্ৰ করে মূলবোধের বিকাশ ঘটে। জিসানের মধ্যে কোনো লক্ষ্য নেই । যেকোনো স্বপ্ন দেখে না। সে কাউকে দেখে অনুপ্রাণিত হয় না। সে তার পরিবারের কাছ থেকে স্বপ্ন দেখার প্রেরণা পায়নি। যে কারণে নকল করার মতো অপরাধমূলক কাজ করতেও দ্বিধা করেনি। অতএব বলা যায়, মূল্যবোধ, লক্ষ্য ও মান প্রেষণা সৃষ্টিকারী। এ ধারাসমূহ ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে, যা উদ্দীপকের রিমনের ও জিসানের মধ্যে দেখা যায় ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।