নোশিনের পরিবার একটি সচেতন পরিবার। তাদের পরিবারের সবাই রুটিনমাফিক জীবনযাপনে অভ্যস্ত। নোশিনও তেমনি রুটিনমাফিক জীবনযাপন করে। নোশিন তার দাদাকে দেখে উৎসাহিত হয় এবং অনুপ্রেরণা পায়। তার দাদা একজন ডাক্তার। সেও স্বপ্ন দেখে তার দাদার মতো ডাক্তার হওয়ার। তাই সে পড়াশোনায় মনোযোগী এবং পরীক্ষায় বরাবরই ভালো ফলাফল করে। অতএব, আমরা বলতে পারি, নোশিনের মধ্যে যে প্রেরণা কাজ করে তার মূলে রয়েছে তার পরিবার।
অপরদিকে, লিসা অলস প্রকৃতির মেয়ে। যার ফলে সে পড়াশোনায় অমনোযোগী। ভবিষ্যৎ নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই। সে কোনো স্বপ্ন দেখে না। সে ফলাফলও ভালো করে না। তার মধ্যে কোনো প্রেরণা কাজ করে না। কারণ সে কাউকে দেখে অনুপ্রাণিত হয়নি। সে তার পরিবারের কাছ থেকে স্বপ্ন দেখার প্রেরণা পায়নি। অতএব আমরা বলতে পারি, লিসার অবস্থানের জন্য অনেকাংশেই তার পরিবার দায়ী ।