শেয়ারFacebookWhatsApp

গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ লেখ।

উত্তর: প্রেষণা এমন একটি শক্তি, যা ব্যক্তিকে কোনো বিশেষ কাজের দিকে টেনে নিয়ে যায়। মানুষকে তার জীবনযাত্রায় বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ছোটবড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশক রয়েছে। নির্দেশকগুলোর নাম মূল্যবোধ, লক্ষ্য ও মান। গৃহ ব্যবস্থাপনায় এগুলোকে প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ লেখ।

উদ্দীপক

সালমা একজন চিত্রশিল্পী হিসেবে সুপরিচিত। সব বয়সের মানুষের কাছেই তিনি জনপ্রিয়। এ পর্যায়ে আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি তার সন্তানদের সাথে এ বিষয়ে গল্প করেন এবং তাদের লক্ষ্যে স্থির থাকতে বলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

সামাজিক বিধিনিষেধ এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে যে মান গড়ে ওঠে তাকে প্রচলিত মান বলে।

উত্তর

প্রেষণা এমন একটি শক্তি, যা ব্যক্তিকে কোনো বিশেষ কাজের দিকে টেনে নিয়ে যায়। মানুষকে তার জীবনযাত্রায় বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ছোটবড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশক রয়েছে। নির্দেশকগুলোর নাম মূল্যবোধ, লক্ষ্য ও মান। গৃহ ব্যবস্থাপনায় এগুলোকে প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয়।

উত্তর

সালমা দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করে জীবনে সফলতা অর্জন করতে পেরেছেন।দীর্ঘমেয়াদি লক্ষ্যকে চূড়ান্ত লক্ষ্যও বলা হয়। এ লক্ষ্য অর্জন সময়সাপেক্ষ ব্যাপার। এটি স্থায়ী লক্ষ্য, যা মানুষ সচেতনভাবে নির্ধারণ করে থাকে। সালমাকে বর্তমান অবস্থায় পৌছাতে দীর্ঘমেয়াদি লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে তিনি একজন চিত্রশিল্পী হিসেবে পরিচিত এবং সব বয়সের মানুষের কাছে জনপ্রিয়। এ পর্যায়ে আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার সন্তানদের সাথে তিনি সেগুলো স্মরণ করেন এবং তাদেরকে নিজ লক্ষ্যে স্থির থাকতে বলেন। দীর্ঘমেয়াদি লক্ষ্যে স্থির থাকলেই জীবনে সফল হওয়া যায়। সালমা সচেতন অবস্থায় চিত্রশিল্পী হওয়ার স্থায়ী লক্ষ্য নির্ধারণ করে ছিলেন বলেই বর্তমান অবস্থায় পৌঁছাতে পেরেছেন এবং সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। তাই বলা যায়, সালমাকে বর্তমান অবস্থায় পৌছে দিতে দীর্ঘমেয়াদি লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উত্তর

সালমা স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনের ব্যাপারে যত্নবান ছিলেন বলেই চিত্রশিল্পী হওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করেছেন।দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হলে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই স্বল্পমেয়াদি বা মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো অর্জন করতে হয়। এসব লক্ষ্য অর্জনের স্তর পার হয়েই চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া যায়। তাই প্রাথমিক অবস্থায় আগে এ লক্ষ্যগুলো পূরণ করতে হয়। সালমাও এ নীতি অনুসরণ করেই তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। সালমার দীর্ঘমেয়াদি লক্ষ্য ছিল চিত্রশিল্পী হওয়া। কিন্তু একেবারে সরাসরি এ লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। এর আগে অবশ্যই তাকে নানা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আর এগুলোই হলো স্বল্পমেয়াদি লক্ষ্য, যা দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পূর্বেই অর্জন করতে হয়। সালমা যদি স্বল্পমেয়াদি লক্ষ্যগুলো অর্জন করতে যত্নবান না হতেন তবে কখনোই তিনি দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করতে পারতেন না। পরিশেষে বলা যায়, স্বল্পমেয়াদি লক্ষ্য সঠিকভাবে পূরণ করার ফলেই সালমা দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
HSCHome Science 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।