উদ্দীপকে নোশিনের স্বপ্নে কোন ধরনের লক্ষ্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নোশিনের স্বপ্নে দীর্ঘমেয়াদি লক্ষ্য বা দূরতম লক্ষ্য প্রকাশ পেয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য বা চূড়ান্ত লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময়সাপেক্ষ। এ লক্ষ্য সবসময় মানুষের সচেতন মনে অবস্থান করে ৷ এটি স্থায়ী লক্ষ্য। এ লক্ষ্য অর্জিত হলে মানুষ জীবনে প্রতিষ্ঠা লাভ করে। যেমন লক্ষ্য অনুযায়ী পেশা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়। উদ্দীপকে নোশিনের স্বপ্ন দাদার মতো ডাক্তার হওয়া। এটি একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য তাকে বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ডিগ্রি অর্জন করতে হবে এবং মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। আর এর জন্য তাকে নিয়মিত কলেজে যাওয়া, মনোযোগ সহকারে পড়াশোনা করা, শ্রেণির কাজ ইত্যাদি করতে হবে। এ লক্ষ্যকে একটি চলমান প্রক্রিয়াও বলা যেতে পারে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নোশিনের স্বপ্নে কোন ধরনের লক্ষ্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর