লোরার ঘটনার প্রেক্ষিতে কি মানের শ্রেণিবিভাগ সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: না, লোরার প্রেক্ষিতে মানের শ্রেণিবিভাগ সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায় না।মান ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে থাকে। তার এ মানেরও আবার শ্রেণিবিভাগ রয়েছে। মূল্যবোধ ও জীবনযাত্রার ওপর ভিত্তি করে মানের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। কিন্তু উদ্দীপকের লোরার প্রেক্ষিতে মানের সকল শ্রেণিবিভাগ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। উদ্দীপকে দেখা যায়, লোরা 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩য় হওয়ায় লোরা তার পছন্দসই সব বিষয় থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেল। সে মনোবিজ্ঞানে পড়তে চাইলেও পরিবারের ইচ্ছা ছিল সে অর্থনীতি বিষয় নিয়ে পড়ুক। অবশেষে লোরা তার ইচ্ছানুযায়ী বিষয়েই ভর্তি হলো। এক্ষেত্রে সে স্বাধীনভাবে তার পছন্দসই বিষয় বাছাই করে নিল নমনীয় মানের ভিত্তিতে। কেননা এ মানই ব্যক্তিকে স্বাধীনভাবে চলার এবং পছন্দ করার সুযোগ দান করে। কিন্তু এটি মূল্যবোধের ভিত্তিতে নির্ধারিত মানের একটি শ্রেণিবিভাগ মাত্র। এর বাইরেও মানের আরও বেশ কয়েকটি শ্রেণিবিভাগ লক্ষ করা যায়। মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রচলিত মান ও নমনীয় মান। এর মধ্যে নমনীয় মানটিই কেবল লোরার ক্ষেত্রে উপস্থিত অন্যটি অনুপস্থিত। আবার জীবনযাত্রার ভিত্তিতেও মানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- পরিমাণগত মান ও গুণগত মান। এ দুটি শ্রেণিবিভাগও উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, লোরার প্রেক্ষিতে মানের শ্রেণিবিভাগ সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায় না।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
লোরার ঘটনার প্রেক্ষিতে কি মানের শ্রেণিবিভাগ সম্পর্কে সামগ্রিক ধারণা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর