উদ্দীপকে নাবিহার লক্ষ্যটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উত্তর: দ্দীপকের নাবিহার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তার এ স্বপ্ন পূরণের লক্ষ্যটি হলো দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য । যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। লক্ষ্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হয়ে থাকে । নিকেল ও ডরসী লক্ষ্যকে তিন ভাগে ভাগ করেছেন। যেমন— ১. দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য। নাবিহার স্বপ্ন দীর্ঘমেয়াদি লক্ষ্যের অন্তর্ভুক্ত। কেননা, দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময়সাপেক্ষ এবং এটা সবসময় বিরাজমান। যেহেতু এ লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে, সেহেতু এর গুরুত্ব বেশি। দীর্ঘমেয়াদি লক্ষ্যকে কেন্দ্র করে ব্যক্তি ধাপে ধাপে অগ্রসর হয়ে থাকে এবং লক্ষ্য অর্জিত হলে তার ওপর নির্ভর করে পরবর্তী জীবন অতিবাহিত করে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাবিহার লক্ষ্যটি কোন ধরনের ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর