সালমা স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনে যত্নবান ছিলেন বলেই সফল হতে পেরেছেন- বক্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: সালমা স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনের ব্যাপারে যত্নবান ছিলেন বলেই চিত্রশিল্পী হওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করেছেন।দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হলে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই স্বল্পমেয়াদি বা মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো অর্জন করতে হয়। এসব লক্ষ্য অর্জনের স্তর পার হয়েই চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া যায়। তাই প্রাথমিক অবস্থায় আগে এ লক্ষ্যগুলো পূরণ করতে হয়। সালমাও এ নীতি অনুসরণ করেই তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। সালমার দীর্ঘমেয়াদি লক্ষ্য ছিল চিত্রশিল্পী হওয়া। কিন্তু একেবারে সরাসরি এ লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। এর আগে অবশ্যই তাকে নানা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আর এগুলোই হলো স্বল্পমেয়াদি লক্ষ্য, যা দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পূর্বেই অর্জন করতে হয়। সালমা যদি স্বল্পমেয়াদি লক্ষ্যগুলো অর্জন করতে যত্নবান না হতেন তবে কখনোই তিনি দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করতে পারতেন না। পরিশেষে বলা যায়, স্বল্পমেয়াদি লক্ষ্য সঠিকভাবে পূরণ করার ফলেই সালমা দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সালমা স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনে যত্নবান ছিলেন বলেই সফল হতে পেরেছেন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর