উদ্দীপকের আলোকে রিমন ও জিসানের প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: প্রেষণা ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে এবং লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে । গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী কিছু নির্দেশক রয়েছে যাকে প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয়। এগুলো হলো মূল্যবোধ লক্ষ্য ও মান। উদ্দীপকের রিমন উচ্চশিক্ষিত পরিবারের ছেলে । সে ও তার পরিবারের সবাই রুটিনমাফিক জীবনযাপন করে। এ মূল্যবোধ তার আচরণ, আদর্শকে প্রভাবিত করে, রীতিনীতিকে নিয়ন্ত্রিত করে । রিমনের পড়াশোনায় খুবই ভালো। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া। মানুষ যখনই মূল্যবোধ সচেতন হয় তখনই তা লক্ষ্যে রূপ নেয়, যা রিমনের ক্ষেত্রে আমরা লক্ষ করি। সে তার লক্ষ্যার্জনে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই মান। আর এভাবেই প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ অর্থাৎ লক্ষ্য, মূল্যবোধ ও মানের আন্তঃসম্পর্কের সমন্বয়ে রিমনের লক্ষ্যার্জনের পথে এগিয়ে যায়। অন্যদিকে, উদ্দীপকে রিমনের সহপাঠী জিসান তাকে হিংসা করে। রিমনের ভালোভাবে পড়াশোনা করার উপদেশ দিলে জিসান তাকে উপহাস করে। একদিন নকল করে জিসান বহিষ্কার হয়। এ থেকেই উপলব্ধি করা যায়, মূল্যবোধের বিকাশ হঠাৎ করে হয় না, শৈশব থেকেই লালন করত হয়। ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলকে কেন্দ্ৰ করে মূলবোধের বিকাশ ঘটে। জিসানের মধ্যে কোনো লক্ষ্য নেই । যেকোনো স্বপ্ন দেখে না। সে কাউকে দেখে অনুপ্রাণিত হয় না। সে তার পরিবারের কাছ থেকে স্বপ্ন দেখার প্রেরণা পায়নি। যে কারণে নকল করার মতো অপরাধমূলক কাজ করতেও দ্বিধা করেনি। অতএব বলা যায়, মূল্যবোধ, লক্ষ্য ও মান প্রেষণা সৃষ্টিকারী। এ ধারাসমূহ ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে, যা উদ্দীপকের রিমনের ও জিসানের মধ্যে দেখা যায় ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রিমন ও জিসানের প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর