সালমাকে বর্তমান অবস্থায় পৌঁছাতে দীর্ঘমেয়াদি লক্ষ্য কীভাবে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালমা দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করে জীবনে সফলতা অর্জন করতে পেরেছেন।দীর্ঘমেয়াদি লক্ষ্যকে চূড়ান্ত লক্ষ্যও বলা হয়। এ লক্ষ্য অর্জন সময়সাপেক্ষ ব্যাপার। এটি স্থায়ী লক্ষ্য, যা মানুষ সচেতনভাবে নির্ধারণ করে থাকে। সালমাকে বর্তমান অবস্থায় পৌছাতে দীর্ঘমেয়াদি লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে তিনি একজন চিত্রশিল্পী হিসেবে পরিচিত এবং সব বয়সের মানুষের কাছে জনপ্রিয়। এ পর্যায়ে আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার সন্তানদের সাথে তিনি সেগুলো স্মরণ করেন এবং তাদেরকে নিজ লক্ষ্যে স্থির থাকতে বলেন। দীর্ঘমেয়াদি লক্ষ্যে স্থির থাকলেই জীবনে সফল হওয়া যায়। সালমা সচেতন অবস্থায় চিত্রশিল্পী হওয়ার স্থায়ী লক্ষ্য নির্ধারণ করে ছিলেন বলেই বর্তমান অবস্থায় পৌঁছাতে পেরেছেন এবং সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। তাই বলা যায়, সালমাকে বর্তমান অবস্থায় পৌছে দিতে দীর্ঘমেয়াদি লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সালমাকে বর্তমান অবস্থায় পৌঁছাতে দীর্ঘমেয়াদি লক্ষ্য কীভাবে ভূমিকা রে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর