লক্ষ্য, মূল্যবোধ ও মানের আন্তঃসম্পর্ক উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: লক্ষ্য, মূল্যবোধ ও মান হলো প্রেষণা উদ্রেককারী ধারণা। এরা পরস্পর সম্পর্কযুক্ত এবং গৃহ ব্যবস্থাপনার চালিকাশক্তি। মূল্যবোধকে ভিত্তি করে লক্ষ্য ও মান গড়ে ওঠে। মূল্যবোধ, লক্ষ্য ও মানের মধ্যকার আন্তঃসম্পর্ক নিচে বর্ণনা করা হলো-১. লক্ষ্য নির্ধারণ গতিশীল পদ্ধতি। লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি। লক্ষ্য থেকেই মূল্যবোধ বাস্তবায়িত হয়।২. যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তাই মূল্যবোধরূপে প্রতিষ্ঠিত হয়।৩. লক্ষ্য মূল্যবোধ ও মান এর ভিত্তিতে গড়ে ওঠে। মান রক্ষার জন্য সে আঙ্গিকে লক্ষ্য গড়ে ওঠে।৪. লক্ষ্য মানুষের জীবন দর্শন ও মনোভাবের সাথে সম্পর্কযুক্ত।৫. মূল্যবোধ থেকে লক্ষ্য উৎপন্ন হয়ে মানের মাধ্যমে সাফল্য খোঁজে।৬. মানের ওপর নির্ভর করে লক্ষ্য বড় হবে না ছোট হবে। লক্ষ্য অর্জনে জীবনযাপনের মান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।৭. লক্ষ্যের পরিবর্তনে মানেরও পরিবর্তন হয়।৮. লক্ষ্য মূল্যবোধের নির্দেশক। যেমন- বাড়ি তৈরি করার লক্ষ্য সুখ-শান্তি ও নিরাপত্তা লাভ। আর এটি মূল্যবোধেরই বহিঃপ্রকাশ। এছাড়া লক্ষ্যের সাথে পরিবারের মান উন্নয়নের সম্পর্ক রয়েছে। উদ্দীপকে রিমা ও মিতার কর্মকাণ্ডে মূল্যবোধ, মান ও লক্ষ্যের আন্তঃসম্পর্কের প্রভাব লক্ষ করা যায়। এদের যেকোনো একটির অনুপস্থিতিতেই রিমা সফল হতে পারবে না। সুতরাং বলা যায় মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
লক্ষ্য, মূল্যবোধ ও মানের আন্তঃসম্পর্ক উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর