লায়লার লক্ষ্য এবং মূল্যবোধের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লায়লার লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। লক্ষ্য ও মূল্যবোধের মধ্যকার আন্তঃসম্পর্ক নিচে বর্ণনা করা হলো-লক্ষ্য নির্ধারণ গতিশীল পদ্ধতি। আর মূল্যবোধ থেকেই লক্ষ্যের উৎপত্তি। লক্ষ্য থেকেই মূল্যবোধ বাস্তবায়িত হয়। তাই লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তাই মূল্যবোধরূপে প্রতিষ্ঠিত হয়। মূল্যবোধ সচেতন হয়ে লক্ষ্য স্থির করতে হয়। লক্ষ্য স্থির করে সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত মান নির্ধারণ করলে কৃতকার্য হওয়া যায়। মূল্যবোধ সুস্পষ্ট নয়, লক্ষ্য সুস্পষ্ট। লক্ষ্য ও মানের তুলনায় মূল্যবোধ অধিকতর ব্যাপক। ব্যক্তিতে ব্যক্তিতে মূল্যবোধের তারতম্য ঘটে। মূল্যবোধই লক্ষ্যের ভিত্তি। লক্ষ্যের ক্ষেত্রেও ব্যক্তিস্বাতন্ত্র্য থাকে। তবে কিছু লক্ষ্য সবার ক্ষেত্রেই একই রকম। যেমন- সচ্ছলভাবে জীবনযাপন, নিরাপত্তা ইত্যাদি। একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এক বা একাধিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে পারে। আবার একটি মূল্যবোধ একাধিক লক্ষ্যের মাধ্যমে প্রকাশ পেতে পারে। যেমন- লক্ষ্য পড়াশোনায় ভালো ফল। ভালো ফল মর্যাদা বৃদ্ধি করে এবং উচ্চতর সুযোগ সৃষ্টি করে। উদ্দীপকের লায়লারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু মেডিকেলে চান্স না হাওয়ায় সে লক্ষ্য পরিবর্তন করেছে এবং পরবর্তীতে শিক্ষকতার পেশা গ্রহণ করেছে। লায়লার এ কাজগুলো লক্ষ্য ও মূল্যবোধের মধ্যকার আন্তঃসম্পর্ককে নির্দেশ করেছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
লায়লার লক্ষ্য এবং মূল্যবোধের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর