উদ্দীপকের সুফি সাহেবের প্রতিষ্ঠিত তরিকা কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুফি সাধক হলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি (র.)। তাঁর প্রতিষ্ঠিত তালিকা হলো- নকশবন্দিয়া তরিকা। শায়খ বাহাউদ্দিন (র.) যে সিলসিলায় বায়আত গ্রহণ করেন তা সিলসিলা-ই-নকশবন্দিয়া নামে পরিচিত। এ সিলসিলার মাধ্যমেই তিনি ও তাঁর সুযোগ্য খলিফাগণ দেশ-বিদেশে ইসলাম প্রচার করেন। নকশবন্দ শব্দের অর্থ চিত্রকর। এ তরিকার সুফিগণ আল্লাহর মহিমার চিত্র হৃদয়ে ধারণ করতেন। এ কথা বোঝার জন্য তাদের নকশবন্দি বলা হতো। বাবা সম্মাসি (রহ.) ও তাঁর শিষ্যগণ যখন সরবে যিকর করতেন, তখন শায়খ বাহাউদ্দিন নীরবে যিকর করতেন। এ নিয়ে মহাবিরোধ দেখা দিলে স্বয়ং বাবা সাম্মাসি শায়খ বাহাউদ্দিনের নীতিকে সমর্থন করেন। নকশবন্দিয়া তরিকার অনুসারীগণ পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, ভারত, চীন, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে আছেন। সুতরাং বলা যায়, বিখ্যাত সুফি সাধক খাজা বাহাউদ্দিন নকশবন্দি (র.) বোখরায় জন্মগ্রহণ করেন। তিনি নকশবন্দিয়া নামে একটি সুফি তরিকা প্রতিষ্ঠা করেন। ভারতসহ বহু স্থানে এ তরিকার অনেক অনুসারী রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সুফি সাহেবের প্রতিষ্ঠিত তরিকা কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর