তুমি কি মনে কর উদ্দীপকের পীর ছিলেন বিরল ব্যক্তিত্বে অধিকারী? মতে সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের পীর হযরত আবদুল কাদির জিলানি (র.) ছিলেন বিরল ব্যক্তিত্বের অধিকারী। আবদুল কাদির জিলানি (র.) ছিলেন অত্যন্ত নির্ভীক ও স্পষ্টবাদী। তিনি কখনই সত্যের অপলাপ করতেন না। উজির-নাজির বা আমির- বাদশাহকে তোয়াজ করে কখনো কথা বলতেন না। তৎকালে যে সকল আলেম ওলামা প্রশাসনের মন রেখে সত্যের অপলাপ করত তিনি কঠোর ভাষায় তাদের তিরস্কার করতেন। তিনি কখনো কোনো দুনিয়াবি মোহগ্রস্ত মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদেরকে তোয়াজ করে কোনো কথা বলতেন না। বরং তিনি সদাসর্বদা গরিব-দুঃখীদের সাথে মেলামেশা করতেন। দাসদাসীদের প্রতি তাঁর ব্যবহার ছিল অমায়িক। তাদের কাজকর্মে ত্রুটি হলে রাগ করতেন না। কোনো চাকর-বাকরকে তাদের সাধ্যের অতিরিক্ত কাজ দিতেন না বরং কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম করতে সুযোগ দিতেন। কারো কোনো অভাব দেখা দিলে নিজের থেকে তাদের অভাব পূরণ করতেন। তাঁর এ ব্যক্তিত্বের কারণেই সে কালের বহু সুফি, আমির উমরাহ তাঁর দরবারে যাতায়াত করত এবং তার প্রতি সম্মান প্রদর্শন করতে সদা ব্যাকুল থাকত। তিনি যেদিকে চলতেন সেদিকেই বহু মানুষ তার পিছু অনুসরণ করত। এমনকি বনের জীব-জন্তু, ছাগল, গরুও ঘাস খাওয়া রেখে ততক্ষণ বড়পীর (র.)-এর প্রতি সম্মানে মাথা নত করে থাকত যতক্ষণ না তিনি ওই স্থান পরিত্যাগ করেছেন। উদ্দীপকের আব্দুল আহাদ শ্রমিক হিসেবে ইরাকে যায়। সেখানে সে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে। অবশেষে সে বড়পীর আব্দুল কাদির জিলানি (র.)-এর মাজারে যায় এবং তাঁর কবর যিয়ারত করে। বড়পীর ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সুতরাং বলা যায়, আব্দুল কাদির জিলানি (র.) বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের পীর ছিলেন বিরল ব্যক্তিত্বে অধিকারী? মতে সপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর