উদ্দীপকের সাধককে কেন গরিবে নেওয়াজ বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাধক হলেন খাজা মুইনুদ্দিন চিশতি (র.)। তাঁকে খাজা গরিবে নেওয়াজ বলা হয়। কারণ, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের সেবায় নিয়োজিত ছিলেন। খাজা মুইনুদ্দিন চিশতি (র.) দীর্ঘ সময় দিল্লিতে অবস্থান করার পর তাঁর প্রাণপ্রিয় মুরিদ খাজা কুতুবুদ্দিনকে সেখানে রেখে নিজে আজমিরে গমন করেন এবং আজমিরকেই তাঁর প্রচারকার্যের কেন্দ্রস্থলে পরিণত করেন। সে সময় আজমির ছিল রাজপুত শক্তি, হিন্দু সাম্রাজ্যবাদ ও হিন্দুধর্মের আধ্যাত্মিকতার এক বিরাট ঘাঁটি। তারপরেও তিনি অসাধারণ সাধনাবলে এবং আধ্যাত্মিক গুণাবলি দ্বারা হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বসাধারণের নিকট অতি প্রিয় হয়ে উঠেন। এজন্য তাকে খাজা গরিবে নেওয়াজ তথা গরিব লোকদের সেবক বলা হয়। সুতরাং বলা যায়, খাজা মুইনুদ্দিন চিশতি (র.) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেন, সেবা করতেন। এজন্য তাঁকে গরিবে নেওয়াজ বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাধককে কেন গরিবে নেওয়াজ বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর