শেয়ারFacebookWhatsApp

হযরত আব্দুল কাদির জিলানি (র)-কে বড়পীর বলা হয় কেন?

উত্তর: আধ্যাত্মিকতায় উচ্চস্তরের জন্য আব্দুল কাদির জিলানি (র)-কে বড়পীর বলা হয়। হযরত আব্দুল কাদির জিলানি (র) হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক। প্রতি শুক্রবার ও সোমবার তিনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এবং প্রতি রবিবার খানকায় ধর্মোপদেশ দিতেন। অতি দ্রুততার শ্রোতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শেষে ঈদগাহে এ কার্য পরিচালনা করতে হয়। তার নসিহত শুনে অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেন এবং অনেক মুসলমান উঁচু স্তরের অলিতে পরিণত হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

হযরত আব্দুল কাদির জিলানি (র)-কে বড়পীর বলা হয় কেন?

উদ্দীপক

জনাব সালেহ আহমেদ ও হাবিবুর রহমান গবেষক। দু'জনের আলাপচারিতায় সালেহ আহমেদ বললেন, আল্লাহর প্রেম ও ধ্যানের উপর প্রতিষ্ঠিত এক ধরনের ইলম রয়েছে, যার মূল লক্ষ্য হলো আল্লাহর গূঢ় রহস্যের অন্বেষণ ও আত্মার পবিত্রতা বিধান। মানবাত্মার সাথে পরমাত্মার মিলন সাধন। জনাব হাবিবুর রহমান বললেন, এ বিষয়ে একজন বিখ্যাত ব্যক্তির নাম শ্রদ্ধার সাথে সর্বত্র উচ্চারিত হয়। তিনি ২১ হিজরিতে হযরত ফারুকে আজমের খিলাফতের দু'বছর বাকি থাকতে মদিনায় এক দাস পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রা) এর স্নেহ ও সাহচর্যে বেড়ে উঠেন।

Dhaka · 2019

উত্তর

হযরত মুইনুদ্দিন চিশতি (র) ৫৩৭ হিজরিতে জন্মগ্রহণ করেন।

উত্তর

আধ্যাত্মিকতায় উচ্চস্তরের জন্য আব্দুল কাদির জিলানি (র)-কে বড়পীর বলা হয়। হযরত আব্দুল কাদির জিলানি (র) হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক। প্রতি শুক্রবার ও সোমবার তিনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় এবং প্রতি রবিবার খানকায় ধর্মোপদেশ দিতেন। অতি দ্রুততার শ্রোতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। শেষে ঈদগাহে এ কার্য পরিচালনা করতে হয়। তার নসিহত শুনে অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেন এবং অনেক মুসলমান উঁচু স্তরের অলিতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব সালেহ আহমেদ তাসাউফের ইলম বা জ্ঞানের প্রতি ইঙ্গিত করেছেন। মানুষের অন্তরে বিদ্যমান বিভিন্ন পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণ বা নির্মূল করে আত্মাকে আল্লাহর গুণে গুণান্বিত করে তোলার সাধনাই হলো তাসাউফ এটি ইসলামি শরিয়তের অভ্যন্তরীণ দিক। সব নবি-রাসুল তাসাউফের চর্চা করেছেন । আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স) স্বয়ং হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তাসাউফ অর্থ শুধু ধ্যানে নিমগ্ন থাকা নয়। এটি আত্মশুদ্ধি অর্জনের একটি পথ বা সোপান। তাসাউফ হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টা। জনাব সালেহ আহমেদের বক্তব্যে তাসাউফের বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকের জনাব সালেহ আহমেদ বলেন, আল্লাহর প্রেম ও ধ্যানের উপর প্রতিষ্ঠিত এক ধরনের ইলম রয়েছে, যার মূল লক্ষ্য হলো আল্লাহর গূঢ় রহস্য অনুসন্ধান ও আত্মার পবিত্রতা বিধান। মানবাত্মার সাথে পরমাত্মার মিলন সাধন। সালেহ আহমেদের এরূপ আধ্যাত্মিক চিন্তা- ভাবনা তাসাউফের দিকেই ইঙ্গিত করে। কারণ তাসাউফ এমন এক ধরনের ইলম, যার মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান আধ্যাত্মিক সম্পর্কের নিগূঢ় রহস্য উন্মোচন এবং আত্মার পবিত্রতা বিধান করা যায়। তাই বলা যায়, জনাব সালেহ আহমেদ তার বক্তব্যে তাসাউফের জ্ঞানের প্রতিই ইঙ্গিত করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব হাবিবুর রহমানের কথায় বিখ্যাত মনীষী হযরত হাসান বসরি (র)-এর কথা প্রকাশ পেয়েছে। হযরত হাসান বসরি (র) ২১ হিজরিতে হযরত ফারুকে আজমের খিলাফতের দুই বছর বাকি থাকতে মদিনায় এক দাস পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা খায়েরাহ ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা (রা)-এর সেবিকা। হাসান বসরিকে উম্মে সালমা (রা)-এর গৃহে রেখে তার মা খায়েরাহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। ফলে হাসান বসরি (র) উম্মে সালমা (রা)-এর স্নেহ ও সাহচর্যে বেড়ে ওঠার সৌভাগ্য লাভ করেন। জনাব হাবিবুর রহমানের বক্তব্যে এরূপ বর্ণনাই পাওয়া যায়। জনাব হাবিবুর রহমান এমন এক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন, যার জন্ম ২১ হিজরিতে হযরত ফারুকে আজমের খিলাফতের দুই বছর বাকি থাকতে মদিনার এক দাস পরিবারে তার জন্ম এবং তিনি বেড়ে উঠেছেন উম্মে সালমা (রা)-এর স্নেহ ও সাহচর্যে। তার এরূপ বর্ণনা এবং হাসান বসরি (র)-এর জীবন কাহিনি হুবহু এক। কারণ হাসান বসরি (র)- একমাত্র তাবেয়ি, যিনি রাসুল (র)-এর জন্মস্থান ও সময়ও তার বর্ণনায় প্রতীয়মান হয় সুতরাং বলা যায়, জনাব হাবিবুর রহমানের বর্ণনায় বিখ্যাত মনীষী হযরত হাসান বসরি (র)-এর কথাই প্রকাশ পায়।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।