শেয়ারFacebookWhatsApp

আব্দুল কাদির জিলানি (র.)-কে কোথায় সমাহিত করা হয়?

উত্তর: আবদুল কাদির জিলানি (র.)-কে ইরাকের বাগদাদ নগরীতে তার প্রিয় মাদরাসার বারান্দাতে দাফন করা হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আব্দুল কাদির জিলানি (র.)-কে কোথায় সমাহিত করা হয়?

উদ্দীপক

মাহমুদ চিকিৎসার জন্য ভারতে যায়। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সে আজমিরে যায়। সেখানে গরিবে নেওয়াজ খাজা মুইনুদ্দিন চিশতি (র.)-এর মাজার যিয়ারত করে। সে লক্ষ করল অসংখ্য মানুষ প্রত্যহ এ মাজারে আসছে। অতঃপর সেখানে ইসালে সওয়াব শেষে অশ্রু ভেজা নয়নে সে নিজ দেশে রওয়ানা হয়।

উত্তর

আবদুল কাদির জিলানি (র.)-কে ইরাকের বাগদাদ নগরীতে তার প্রিয় মাদরাসার বারান্দাতে দাফন করা হয়।

উত্তর

ইসলামে বৈরাগ্য নেই। কারণ রাসুল (সা.) স্বয়ং ঘরসংসার করেছেন, হাট-বাজার করেছেন। তিনি বলেছেন, “বিবাহ করা আমার সুন্নাত। সুতরাং যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখে সে আমার দলভুক্ত নয়।” সুতরাং বলা যায়, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই।

উত্তর

উদ্দীপকের সাধক হলেন খাজা মুইনুদ্দিন চিশতি (র.)। তাঁকে খাজা গরিবে নেওয়াজ বলা হয়। কারণ, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের সেবায় নিয়োজিত ছিলেন। খাজা মুইনুদ্দিন চিশতি (র.) দীর্ঘ সময় দিল্লিতে অবস্থান করার পর তাঁর প্রাণপ্রিয় মুরিদ খাজা কুতুবুদ্দিনকে সেখানে রেখে নিজে আজমিরে গমন করেন এবং আজমিরকেই তাঁর প্রচারকার্যের কেন্দ্রস্থলে পরিণত করেন। সে সময় আজমির ছিল রাজপুত শক্তি, হিন্দু সাম্রাজ্যবাদ ও হিন্দুধর্মের আধ্যাত্মিকতার এক বিরাট ঘাঁটি। তারপরেও তিনি অসাধারণ সাধনাবলে এবং আধ্যাত্মিক গুণাবলি দ্বারা হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বসাধারণের নিকট অতি প্রিয় হয়ে উঠেন। এজন্য তাকে খাজা গরিবে নেওয়াজ তথা গরিব লোকদের সেবক বলা হয়। সুতরাং বলা যায়, খাজা মুইনুদ্দিন চিশতি (র.) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেন, সেবা করতেন। এজন্য তাঁকে গরিবে নেওয়াজ বলা হয়।

উত্তর

খাজা মুইনুদ্দিন চিশতি (র.) ভারত উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারে ব্যাপক অবদান রাখেন। ৪০ জন অনুগামীসহ দিল্লিতে এসে হযরত খাজা মুঈনুদ্দিন (র.) দ্বীন প্রচারের কাজে আত্মনিয়োগ করেন এবং ব্রাহ্মণ্যবাদী ও মূর্তিপূজারি সভ্যতার শিকড়ে কুঠারাঘাত হানেন। দিল্লির মজলুম মুসলমানদেরকে তিনি সংগ্রামী চেতনায় উজ্জীবিত করেন। তাঁর আধ্যাত্মিক শক্তি, সুমধুর বাক্য ও বিনম্র ব্যবহার এবং ইসলামের শাশ্বত সুন্দর আদর্শে মুগ্ধ হয়ে দিল্লিতে হিন্দুরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে থাকে। সর্বোপরি দিল্লিতে তাঁর আগমন ও ইসলাম প্রচারের ফলে ইসলামি জীবনদর্শন ও ইসলামি আন্দোলন নবচেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে। এরপর তিনি আজমিরে গমন করে সেখানে তাওহিদের দাওয়াত দেন। ফলে অগণিত হিন্দুধর্মের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। ইসলাম প্রচার প্রসারে খাজা মুইনুদ্দিন (র.)- এর দ্রুত সাফল্য দেখে হিন্দু কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাঁর বিরোধিতা শুরু করে। তবুও তিনি শান্তিপূর্ণভাবে মানুষের কাছে দ্বীনের আহ্বান পৌঁছাতে থাকেন। দ্বীন প্রচারে তাঁর একনিষ্ঠ প্রয়াসের কারণে হিন্দুরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছিল। খাজা মুইনুদ্দিন চিশতি (র.) ও তাঁর অনুসারী মুসলমানদের নির্মূল অভিযানে পৃথ্বিরাজ এক বাহিনী প্রেরণ করেছিল। পৃথ্বিরাজের বাহিনী মুসলমানদের মুখোমুখি হলে হযরত খাজা মুইনুদ্দিন (র.) এক মুঠো বালি তাদের ওপর ছুড়ে মারেন। এতে এক এলাহিকাণ্ড ঘটে যায়। সৈন্যগণ কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ বা পাগল হয়ে পলায়নপূর্বক আত্মরক্ষা করে। সৈন্যদের এরূপ দুঃখজনক পরিণতিতে পৃথ্বিরাজ বিচলিত হয়ে পড়েন এবং তাকে জাদু দিয়ে কাবু করার জন্য শ্রীরাম দেওকে হযরত খাজা (র.)-এর নিকট প্রেরণ করেন। কিন্তু ফল হলো উল্টো। তিনি খাজা সাহেবকে কাবু করতে এসে নিজেই কাবু হন। আল্লাহর এ প্রিয় বান্দার সংস্পর্শে এসে রাম দেও নিজেই ইসলাম কবুল করেন। রাম দেওকে পাঠিয়ে চরম ব্যর্থতার পর এবার পৃথ্বিরাজ দৈবশক্তিতে বলীয়ান জয়পালকে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (র.)-এর দরবারে পাঠান। জয়পাল হযরত খাজা মুইনুদ্দিন (র.)-কে কাবু করার জন্য বহু জাদুর আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরিশেষে লজ্জিত হয়ে হযরত খাজার নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ পরাজিত ও নিহত হলে সমগ্র ভারত উপমহাদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। উদ্দীপকে মাহমুদ চিকিৎসার জন্য ভারত গমন করে। দেশে ফেরার পথে সে খাজা মুইনুদ্দিন চিশতি (র.)-এর মাজার যিয়ারত করতে আজমেরি যায়। এ মহান অলি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে অসাধারণ ভূমিকা রাখেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের মহান অলি খাজা মুইনুদ্দিন চিশতি (র.) ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখেন।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।