শেয়ারFacebookWhatsApp

ভারত উপমহাদেশের তিন জন প্রখ্যাত সুফির নাম লেখ।

উত্তর: ভারত উপমহাদেশের তিনজন প্রখ্যাত সুফি হলেন- ১. হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (র.), ২. হযরত বাহাউদ্দিন নকশবন্দি (র.), ৩. হযরত শায়খ আহমদ সিরহিন্দি (র.)

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ভারত উপমহাদেশের তিন জন প্রখ্যাত সুফির নাম লেখ।

উদ্দীপক

পাকিস্তানি ক্রিকেটার সাইদ আনোয়ার। তিনি তার সময়ের বিশ্বসেরা ব্যাটসম্যান। সারা দুনিয়াব্যাপী তার অগণিত ভক্ত। তিনি শুধু বিশ্বসেরা ব্যাটসম্যানই নন, একজন সৌখিন মানুষও বটে। এভাবেই চলছিল তার জীবন। কিন্তু একটি ঘটনা তার সব ওলট-পালট করে দিল। তার সবচেয়ে প্রিয় আদরের সোনামনি ছোট্ট মেয়েটি কিছু না। বলেই জান্নাতবাসী হলো। ওটা তাকে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিল। তার মাঝে ভাবান্তর হলো। তিনি বুঝলেন দুনিয়া শুধু এক খেলাঘর। তাই তিনি স্থির হলেন এবং নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নিলেন। তিনি মাঠ ছেড়ে মসজিদে গেলেন। প্রিয় ব্যাট ছুড়ে ফেলে হাতে তুলে নিলেন পবিত্র কুরআন। সৌখিনতা জলাঞ্জলি দিয়ে বেছে নিলেন সাদাসিধে জীবন। আর দ্বীনের দাওয়াতের জন্য ঘুরে বেড়াতে লাগলেন দেশ-দেশান্তরে।

উত্তর

ভারত উপমহাদেশের তিনজন প্রখ্যাত সুফি হলেন- ১. হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (র.), ২. হযরত বাহাউদ্দিন নকশবন্দি (র.), ৩. হযরত শায়খ আহমদ সিরহিন্দি (র.)

উত্তর

হযরত হাসান বসরি (র.) সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকতেন এবং পরকালীন ভয় অন্তরে স্মরণ রাখতেন। কথিত আছে, হযরত হাসান বসরি (র.) বাল্যজীবনে একটি ক্ষুদ্র গুনাহর কাজ করেছিলেন। ঐ পাপ কাজটি সর্বদা অন্তরে স্মরণ রাখার জন্য যখনই কোনো নতুন কাপড় পরিধান করতেন তখনই তা উক্ত কাপড়ে লিখে রাখতেন। আর লেখা দেখে পাপটির পরিণামের কথা ভেবে সর্বদা কেঁদে কাটাতেন।

উত্তর

উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে বিশ্ববিখ্যাত সুফি হযরত হাসান বসরি (র.) জীবনে মিল রয়েছে। সাইদ আনোয়ার যেমন প্রিয় সন্তানকে হারিয়ে আল্লাহ মুখী হন; তেমনি হাসান বসরি তার বন্ধু রোমের প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করতে গিয়ে একটি ঘটনা প্রত্যক্ষ করে সুফি জীবনে নিজেকে সমর্পণ করেন। ঘটনাটি হলো- রোমের রাজদরবারের এক প্রান্তসীমায় স্বর্ণ ও মণিমানিক্য খচিত রেশমি কাপড়ের একটি অনুপম তাঁবু স্থাপিত রয়েছে। এটার চারদিকে ঘুরে ঘুরে সুসজ্জিত সৈন্য তাদের ভাষায় কি যেন বলতে লাগল। তারপর তারা বিদায় হয়ে গেল। এরপর এই দেশের একদল বিজ্ঞ আলেম ফাজেল এবং গণ্যমান্য লোক উপস্থিত হয়ে অনুরূপ বলে চলে গেল। এরপর উপস্থিত হলো একদল রূপসী মহিলা। মাথায় মণিমানিক্য ভর্তি স্বর্ণের থালা নিয়ে তারা কী কী বলে চলে গেল। অবশেষে স্বয়ং রোম সম্রাট ও তার বেগম সাহেবা এবং উজির তাঁবুর মধ্যে ঢুকে কিছুক্ষণ অবস্থান করে সিক্ত নয়নে বের হয়ে এলেন। হযরত হাসান (র.) উজিরকে এর রহস্য জিজ্ঞাসা করলে উজির এর মর্ম উদ্ঘাটনে প্রবৃত্ত হলেন। তিনি বললেন, আমাদের সম্রাটের একমাত্র পুত্র হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাকে এখানে সমাধিস্থ করে তার সমাধির ওপর এ সুরম্য তাঁবুটি নির্মাণ করা হয়েছে। এরা তার জন্য সবাই শোকগাঁথা গেয়ে গেল। তারা সকলেই একথা বলল, আমাদের এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমাকে রক্ষা করতে পারিনি। কারণ যিনি তোমাকে নিয়েছেন, সে মালিকের শক্তির কাছে আমাদের শক্তি নিতান্ত শূন্য। এ ঘটনা দেখার পর হাসান বসরি (র.)-এর মধ্যে ভাবান্তর হলো। তিনি ব্যবসায় বন্ধ করে দিলেন, দুনিয়া বিমুখ হলেন এবং সুফি জীবন শুরু করলেন। সুতরাং উদ্দীপকের সাইদ আনোয়ারের জীবনের সঙ্গে বিশ্ববিখ্যাত সুফি হযরত হাসান বসরি (র.)-এর জীবনের মিল রয়েছে।

উত্তর

আমি মনে করি উদ্দীপকের ঘটনার সাথে হযরত হাসান বসরি (র.)-এর মিল রয়েছে। ব্যক্তিত্ব ও মুবাল্লিগ হিসেবে হযরত হাসান বসরি (র.)-এর যোগ্যতা ছিল অসাধারণ। হযরত হাসান বসরি (র.)-এর মধ্যে আল্লাহ তায়ালা সেসব যোগ্যতারই সমাবেশ ঘটিয়েছিলেন, যা সে যুগের বিশেষ অবস্থায় দ্বীন ও ধর্মের মর্যাদা বৃদ্ধি ও দ্বীনি দাওয়াত কার্যকর করার জন্য খুবই জরুরি ছিল। তাঁর ব্যক্তিত্বের মধ্যে সামগ্রিকতা, হৃদয়গ্রহিতা এবং পরিপূর্ণতার সমাবেশ ঘটেছিল। তিনি দ্বীনের ক্ষেত্রে পূর্ণ পান্ডিত্য এবং গভীর অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন। তিনি উন্নত ও উঁচুস্তরের মুফাসসির এবং নির্ভরযোগ্য মুহাদ্দিস ছিলেন। তাঁকে বাদ দিয়ে সে যুগে ইজতেহাদ ও সংস্কারমূলক কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হতো না। তাঁর দাওয়াত, ওয়াজ-নসিহত ও সংস্কারমূলক দরস, সে যুগের মন মানস ও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে এতই সংঘাতময় ছিল যে, তৎকালীন সমাজের পক্ষে তাঁর থেকে মুখ ফিরিয়ে রাখা কিংবা সম্পর্কচ্যুত হয়ে থাকা মুশকিল হয়ে পড়েছিল। তিনি তাঁর জীবনের দীর্ঘ সময় এ দাওয়াতি কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তাকে দেশ-দেশান্তর সফর করতে হতো। এ উপলক্ষে একবার রোমের রাজদরবারে এক বিষাদময় ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করে পার্থিব জীবনের প্রতি ঘৃণা ছুড়ে আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি সর্বপ্রথম হযরত আলি (রা.)-এর তনয় হযরত ইমাম হাসান (রা.)-এর কাছ থেকে ইলমে মারেফাতের দীক্ষা লাভ করেন। অবশ্য তোহফা নামক গ্রন্থের রচয়িতা উল্লেখ করেছেন, হাসান বসরি (র.) হযরত আলি (রা.) -এর একজন বিশিষ্ট শিষ্য ছিলেন এবং তিনি হযরত আলি (রা.)-এর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। উদ্দীপকে একজন ক্রিকেটারের দ্বীনের মুবাল্লিগ হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। একইভাবে হযরত বসরি (র.)ও একটি বিখ্যাত ঘটনার কারণে বিশ্ববিখ্যাত মুবাল্লিগ হয়েছেন। একজন ব্যক্তি ও মুবাল্লিগ হিসেবে হাসান বসরি (র.) ছিলেন অসাধারণ যোগ্যতাসম্পন্ন। সুতরাং বলা যায়, হাসান বসরি (র.)-এর ব্যক্তিত্ব ও মুবাল্লিগ হিসেবে তার যোগ্যতা ছিল অসাধারণ, যার দ্বারা তিনি মানুষকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ায় উদ্বুদ্ধ করেছিলেন।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।