শেয়ারFacebookWhatsApp

অসাম্প্রদায়িক সমাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: অসাম্প্রদায়িক সমাজ বলতে এমন সমাজকে নির্দেশ করে যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রে মিলেমিশে থাকে। অর্থাৎ ওই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। সম্প্রদায়ে সম্প্রদায়ে কোনো দাঙ্গা-হাঙ্গামা হয় না, কোনোরূপ সংঘাত-সংঘর্ষ হয় না। তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বিরাজ করে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

অসাম্প্রদায়িক সমাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মুইনুদ্দিন চিশতির আদর্শ দেখে এক ধনাঢ্য হিন্দু মহাজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, খাজা সাহেবের এক খাদেম সাংসারিক কাজের প্রয়োজনে এক হিন্দু মহাজন থেকে কিছু টাকা ধার নেয়। যথাসময়ে তা পরিশোধ করতে পারেন নাই। একদিন খাজা সাহেব কোথাও রওয়ানা হলে পথিমধ্যে হিন্দু মহাজন খাদেমকে দেখে ঋণ শোধ করার দাবি জানাল। খাদেম এবং খাজা সাহেব (র.) সময় চাইলেন। হিন্দু ব্যক্তি সময় দিতে রাজি হলো না। অবস্থা বেগতিক দেখে খাজা মুইনুদ্দিন (র.) নিজ পরিহিত চাদর মাটিতে বিছিয়ে দিলেন এবং উহার নিচ হতে হিন্দু মহাজনকে তার প্রাপ্য টাকা তুলে নেওয়ার আদেশ দিলেন। ধনাঢ্য হিন্দু প্রাপ্য বুঝে নিলেন। অতঃপর এমন অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন।

উত্তর

খাজা মুইনুউদ্দিন চিশতি (র.)-এর উপাধি হলো 'গরিবে নেওয়াজ'।

উত্তর

অসাম্প্রদায়িক সমাজ বলতে এমন সমাজকে নির্দেশ করে যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রে মিলেমিশে থাকে। অর্থাৎ ওই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। সম্প্রদায়ে সম্প্রদায়ে কোনো দাঙ্গা-হাঙ্গামা হয় না, কোনোরূপ সংঘাত-সংঘর্ষ হয় না। তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বিরাজ করে।

উত্তর

উদ্দীপকের ঘটনার শিক্ষা হলো ক্ষমতা থাকলেও তার অপপ্রয়োগ না করা। আমাদের সমাজ এ শিক্ষার বিপরীত। খাজা সাহেব ইচ্ছা করলে হিন্দু মহাজনকে শাস্তি দিতে পারতেন, তাকে হুমকি-ধমকি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেননা তিনি সেটি করলে তা হতো ক্ষমতার অপব্যবহার। কারণ লোকটি ছিল পাওনাদার। তাই সে পাওনা আদায়ের জন্য কঠোর হতে পারে। আর এজন্যই খাজা সাহেব কারামত দ্বারা তার পাওনা পরিশোধ করে দিলেন। যা দেখে লোকটি ইসলাম কবুল করে। আমাদের সমাজে এর বিপরীত চিত্র দেখা যায়। বলা যায় এখানে ক্ষমতার অপব্যবহার বেশি হচ্ছে। যে ক্ষমতা মানুষের কল্যাণ করার কথা ছিল, সে ক্ষমতা মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যেমন পুলিশ প্রশাসন। এ সংস্থার দৃষ্ট সদস্যরা প্রাপ্ত ক্ষমতার অপপ্রয়োগ করে নানা অপকর্ম করছে। যার খবরাখবর বিভিন্ন পত্রিকায় প্রায়ই দেখা যায়। ক্ষমতার অপপ্রয়োগের ফলে জনগণের অধিকার নষ্ট হয়। আর রাষ্ট্র পশ্চাৎগামী হয় এবং উন্নতি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার শিক্ষা আমাদের সমাজে প্রচলিত নেই বললেই চলে।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের উৎসাহিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। এতদুভয়ের অনুপস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়, জাতির উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। বর্তমান মুসলিম সমাজে চিন্তাচেতনায়, আকিদা বিশ্বাসে ও কর্মকাণ্ডে অনেক কুসংস্কার অনুপ্রবেশ করে মুসলিম ঐক্য আর আত্মিক শক্তিতে ভীষণভাবে আঘাত হানছে। মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। সাম্প্রদায়িক মনোভাব বিরাজ করছে। এহেন অবস্থা থেকে রেহাই পেতে প্রয়োজন মানুষের আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির জন্য শরিয়ত ও মারিফাত সমন্বিত শিক্ষার বলিষ্ঠ ইসলামি আন্দোলন ও সংস্কারমূলক রেনেসাঁ। এজন্য মানবিক মূল্যবোধকে বিকশিত করতে পরিশুদ্ধ আত্মার মহান সাধকদের জীবনী থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। প্রতিবেশী অমুসলিম হলেও তার প্রতি সহমর্মিতা ও সম্প্রীতির মনোভাব পোষণ করা সকলের কর্তব্য। তাসাউফ মানুষকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। সামাজিক বর্ণবৈষম্য দূর করে। সকল ধর্মের ও বর্ণের লোকদের প্রতি উদার হতে প্রশিক্ষণ দেয়। হিংসা, হানাহানি, রাহাজানি সমূলে ধ্বংস করে। সুফি-সাধকগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের কাছেই প্রিয় ছিলেন । তাদের অনেকেই সুফিগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন । যেমন উদ্দীপকের ঘটনায় খাজা মুইনুদ্দিন চিশতির আদর্শ দেখে ধনাঢ্য হিন্দু মহাজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরিশেষে একথা সহজেই বলা যায়, উদ্দীপকের ঘটনার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের উৎসাহ পাই।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।