শেয়ারFacebookWhatsApp

সম্রাট আকবর কোন ধর্মমত চালু করেন?

উত্তর: সম্রাট আকবর 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমত চালু করেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সম্রাট আকবর কোন ধর্মমত চালু করেন?

উদ্দীপক

সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম জাহাঙ্গির সিংহাসনে আরোহণ করে ইসলামের অবমাননা শুরু করে। রাজ দরবারে সম্রাটকে সিজদা দেওয়ার প্রথা বাধ্যতামূলক করা হয়। দরবারে মদ্যপানসহ যাবতীয় অপকর্ম পুনরায় চালু করা হয়। শায়খ আহমদ সিরহিন্দ (র.)-এর প্রতিবাদ করলে তাকে বন্দি করা হয় এবং গোয়ালিয়র কারাগারে প্রেরণ করা হয়।

উত্তর

সম্রাট আকবর 'দ্বীন-ই-ইলাহি' ধর্মমত চালু করেন।

উত্তর

দ্বীন-ই-ইলাহি বলতে সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত ধর্মমতকে বোঝায়। দ্বীন-ই-ইলাহির মাধ্যমে সম্রাট আকবর ইসলাম ধর্ম ও হিন্দুধর্মের সমন্বয়ে একটি নতুন ধর্ম চালু করতে চেয়েছিলেন। এ ধর্মমতে মদ, জুয়া ও সুদ বৈধ ঘোষণা করা হয়। শূকর পবিত্র প্রাণী বলে ঘোষণা করা হয়। শ্মশ্রুমুণ্ডন জায়েয করা হয়। মৃতকে কবর দেওয়ার পরিবর্তে পুড়িয়ে ফেলা বা ভাসিয়ে দেওয়ার বিধান করা হয়। কেউ কবর দিতে চাইলে লাশের দু'পা কেবলামুখী করে কবর দিতে বাধ্য করা হয়। স্বয়ং আকবর কেবলামুখী পা ছড়িয়ে ঘুমাতেন। কিন্তু আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদের মুখে এটা বিলুপ্ত হয়।

উত্তর

উদ্দীপকের শায়খ আহমদ সিরহিন্দ (র.)-এর প্রচেষ্টায় সম্রাট জাহাঙ্গির ধর্মনীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করেন। রাজপরিবারের সদস্য মহব্বত খান ষড়যন্ত্র করে সম্রাট জাহাঙ্গিরকে বন্দি করে। অতঃপর শায়েখ আহমদের নির্দেশে মহব্বত খানের বন্দিত্ব থেকে মুক্তি লাভের পর সম্রাট জাহাঙ্গির প্রকৃত অর্থে শায়খ আহমদকে চিনতে পারেন এবং তাঁর সুমতির উদয় হয়। তিনি তওবা করেন এবং দ্বীন-ই-ইলাহিসহ ইসলাম বিরোধী সকল নীতিমালা বাতিল ঘোষণা করে তদস্থলে ইসলামি আইন চালু করেন। তিনি শায়খ আহমদের পরিকল্পনামাফিক ধর্মনীতিতে বেশকিছু সংস্কার আনেন । যেমন- ১. রাজদরবারে সম্মানসূচক সিজদা রীতি নিষিদ্ধ করা হয়। ২. মদ, জুয়া ও সুদ নিষিদ্ধ করা হয়। ৩. মুসলমানদেরকে গরু জবাই করার অনুমতি দেওয়া হয়। ৪. শাহি দরবারে জামায়াতের সাথে সালাত আদায়ের ব্যবস্থা করা হয়। ৫. সব ধরনের শিরক, বিদআত ও ইসলাম বিরোধী নীতির অবসান এবং প্রশাসন ও রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামি আইন চালু করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সুফি শায়খ আহমদ সিরহিন্দ (র.)-এর প্রচেষ্টায় সম্রাট জাহাঙ্গির ধর্মনীতিতে উল্লিখিত পরিবর্তন সাধন করেন।

উত্তর

শাহজাদা সেলিম কর্তৃক শায়খ আহমদ সিরহিন্দি (র.) কে বন্দি করার পদক্ষেপ ছিল সম্পূর্ণ অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থি। শাহজাদা সেলিম জাহাঙ্গির সিংহাসনে আরোহণ করে ইসলামের অবমাননা শুরু করে। রাজদরবারে সম্রাটকে সিজদা দেওয়ার প্রথা বাধ্যতামূলক করা হয়। দরবারে মদ্যপানসহ যাবতীয় কার্যক্রম পুনরায় চালু করা হয়। সম্রাট জাহাঙ্গিরের এহেন কার্যক্রমে শায়খ আহমদ প্রতিবাদমুখর হয়ে উঠেন। সারাদেশে তাঁর ভক্তবৃন্দও জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। অসংখ্য লোক প্রতিদিন শায়খ আহমদের ভক্ত হয়ে প্রতিবাদ সংগ্রামে অংশগ্রহণ করতে থাকে। শায়খ আহমদের ব্যাপক জনপ্রিয়তায় জাহাঙ্গির বিচলিত ও ভীত হয়ে তাকে শান্ত করার উদ্দেশ্যে রাজদরবারে তলব করা হয়। শায়খ আহমদ দরবারের প্রচলিত নিয়মে সিজদা না করে প্রবেশ করলে তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, মুসলমানের মস্তক আল্লাহ ব্যতীত আর কারও প্রতি অবনত হয় না। সম্রাট জাহাঙ্গির তাঁর এহেন অবমাননার অপরাধে তাকে বন্দি করে গোয়ালিয়র কারাগারে প্রেরণ করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম জাহাঙ্গীর ইসলামি রীতিনীতির অবমাননা শুরু করে। সম্রাটকে সিজদা করা এবং রাজদরবারে মদ্যপানের প্রথাসহ যাবতীয় অপকর্ম শুরু করে। শায়খ আহমদ সিরহিন্দি (র.)-এর প্রতিবাদ করলে তাকে বন্দি করা হয়। এভাবে শায়খ আহমদ (র.)-কে বন্দি করা সম্পূর্ণরূপে অন্যায় ছিল। তার উক্ত কার্যাবলি ছিল মানবতাবিরোধী ও ধর্মীয় অনুশাসনের প্রতি অবজ্ঞা ও অবমাননা। এর প্রতিবাদ করা একজন আলেমে দ্বীন হিসেবে শায়খ সাহেবের কর্তব্য ছিল। আর তিনি সে কর্তব্য পালন করতে গিয়ে শাহজাদা সেলিমের রোষানলে পড়েন। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে, শাহজাদার এ পদক্ষেপ ছিল সম্পূর্ণ অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থি।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।