আসাদ সাহেবের সংসারে অশান্তির কারণ হলো আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়া।
আল্লাহ তায়ালা বলেছেন, "যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শোকর কর; তাহলে আমি তোমাদের প্রতি নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামতকে অস্বীকার কর তাহলে মনে রেখ আমার আযাব অত্যন্ত ভয়াবহ।"
আসাদ সাহেব সর্বদা ব্যবসার কাজে মগ্ন থাকেন। কোনো ইবাদত- বন্দেগি করেন না। ইবাদত-বন্দেগিতে সময় নষ্ট হয় মনে করেন। এ ধরনের মানসিকতা চরম অকৃতজ্ঞতার শামিল। যে আল্লাহ তাকে সুস্থ রাখাল, ব্যবসায়িক বুদ্ধি দিল, কায়িক শক্তি দিল তার ইবাদত করাকে সময় নষ্ট করা মনে করা চরম ধৃষ্টতাপূর্ণ কাজ, আর এজন্য তিনি আল্লাহর রহমত হতে বঞ্চিত।