উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুফিবাদের প্রতিষ্ঠাতা হযরত হাসান বসরি (র)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। হযরত হাসান বসরি (র) ২১ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। তিনি নবিগৃহে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি একজন বিখ্যাত তাবেয়ি ছিলেন। মূল নাম হাসান হলেও বসরায় জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করায় তিনি হাসান বসরি হিসেবে পরিচিতি লাভ করেন। উদ্দীপকে তাঁর কথাই বোঝানো হয়েছে। উদ্দীপকের মিজান মানবাত্মার সাথে পরমাত্মার নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে মদিনাবাসী একজন মনীষীকে অনুসরণ করেন। ঐ মনীষী সাহাবিদের (রা) সাহচর্যে কুরআন-হাদিস, দীনি শিক্ষা লাভ করেছিলেন । এখানে হাসান বসরির (র) পরিচয়ই ফুটে উঠেছে। কেননা মহানবি (স) এর পরিবারে বেড়ে ওঠার কারণে তিনিই অনেক সাহাবির সান্নিধ্য লাভ করেন এবং তাঁদের কাছ থেকে শিক্ষা লাভ করে কুরআন, হাদিস, ফিকহ ইত্যাদিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। হাসান বসরি মদিনার বাইরেও বসরায় সমকালীন শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস ও ফকিহগণের কাছে জ্ঞান অর্জন করেন। হযরত আলি (রা)-এর কাছে নিয়মিত আসা-যাওয়া করতেন তিনি। আলি (র) এর কাছ থেকে তাসাউফের জ্ঞান অর্জন করে তিনি যুগশ্রেষ্ঠ জ্ঞান তাপসে পরিণত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকে মদিনাবাসী মনীষী বলে হাসান বসরির (র) দিকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর