শেয়ারFacebookWhatsApp

শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

উত্তর: শয়তান মানুষের চরম শত্রু। মানুষের তুলনায় প্রচুর শক্তির অধিকারী হওয়ায় আল্লাহর সাহায্য ব্যতীত তার হাত থেকে আত্মরক্ষার আর কোনো উপায় নেই। আর আল্লাহর সাহায্য পেতে হলে সর্বদা আল্লাহর যিকরে মগ্ন থাকতে হবে। কেননা, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন- "শয়তান আদম সন্তানের অন্তর নখর দ্বারা আঁকড়ে রেখেছে। যখন আল্লাহর যিকর করা হয় তখন সে দূর হয়ে যায়। আর যখন আল্লাহকে বিস্মৃত হয়, কুমন্ত্রণা দেয়।" সুতরাং আল্লাহর যিকর করার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করা যায়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

উদ্দীপক

রাজু কয়েকজনের সঙ্গে বসে ছিল। তাদের সঙ্গে কোনো এক এলাকার পীর সাহেবও ছিলেন। একসময় মাগরিবের নামাযের আযান দিলে রাজু পীর সাহেবকে বলে, চলেন নামায পড়তে যাই। তখন তিনি বললেন, নামায কি পড়তেই হবে? এই বলে তিনি মাথা নিচু করে কিছু মন্ত্র পড়ে নিলেন। রাজু বিষয়টি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে আলাপ করলে তিনি বলেন, নামায ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না।

উত্তর

শরিয়ত শব্দের অর্থ পথ, রাস্তা, জীবনপদ্ধতি, বিধিবিধান ইত্যাদি। মূলত ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়।

উত্তর

শয়তান মানুষের চরম শত্রু। মানুষের তুলনায় প্রচুর শক্তির অধিকারী হওয়ায় আল্লাহর সাহায্য ব্যতীত তার হাত থেকে আত্মরক্ষার আর কোনো উপায় নেই। আর আল্লাহর সাহায্য পেতে হলে সর্বদা আল্লাহর যিকরে মগ্ন থাকতে হবে। কেননা, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন- "শয়তান আদম সন্তানের অন্তর নখর দ্বারা আঁকড়ে রেখেছে। যখন আল্লাহর যিকর করা হয় তখন সে দূর হয়ে যায়। আর যখন আল্লাহকে বিস্মৃত হয়, কুমন্ত্রণা দেয়।" সুতরাং আল্লাহর যিকর করার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করা যায়।

উত্তর

রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড ভন্ডামি মনে হয়েছে। কারণ পীর সাহেব নামাযের পরিবর্তে মন্ত্র জপ করেন। আমাদের সমাজে বর্তমানে এমনকিছু ভন্ড লোককে দেখা যায়, যারা নিজেদেরকে পীর হিসেবে জাহির করে। সাধারণত এরা ছিন্নভিন্ন পোশাক পরে, আলুথালু অবস্থায় থাকে, রক্তিম বর্ণ চোখ বিশিষ্ট হয়। এদের চুল ও হাত পায়ের নখ লম্বা লম্বা থাকে। এরা নামায, রোযা পালন করে না। সর্বদা অপবিত্র থাকে। কুরআন হাদিসের কোনো জ্ঞান এদের নেই। সাধারণ মানুষ এদেরকে আধ্যাত্মিক পুরুষ মনে করে। তারা এও মনে করে এসব লোকেরা অলৌকিক ক্ষমতার অধিকারী। এরা মানুষের দুঃখ-কষ্ট, বেদনা-যাতনা দূর করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। তাই অনেকেই এদেরকে সম্মান করে প্রণতি জানায় এবং দান-দক্ষিণা দিয়ে দয়া ভিক্ষা চায়। প্রকৃতপক্ষে এরা ভন্ড, প্রতারক ও অসাধু ব্যক্তি। এরা উক্তরূপ ধারণ করে দুই পয়সা কামাইয়ের ধান্ধা করে। এরা অধিকাংশই গাঁজা ও অন্যান্য নেশাকর মাদকে মাদকাসক্ত। এরা মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদেরকে ধোঁকা দেয়। এরা লালসালু অথবা গেরুয়া কাপড় পরিধান করে। কেউবা পাটের বস্তা গায়ে জড়ায়। কোনো পরিশ্রম ও যোগ্যতা ছাড়াই অর্থ উপার্জনের এ সহজ পথ অনেকে বেছে নিয়ে বিভিন্ন জায়গায় মাজার গড়ে তোলে, আবার কখনো কখনো প্রতিষ্ঠিত মাজারে গিয়ে অর্থ কামাই করে। উদ্দীপকের পীরও ভন্ডদেরই দলভুক্ত। তাই এদের থেকে প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার।

উত্তর

আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে- "নামায ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না।" তাই পীরের কর্মকান্ড অগ্রহণযোগ্য ও ভন্ডামি। ইসলামের হক্কানি পীরগণ কখনো নামায ত্যাগ করেননি। বরং তারা ফরজ নামায আদায় করার পাশাপাশি অন্যান্য নফল নামায নিয়মিত আদায় করতেন। তারা ছিলেন পবিত্র কুরআন, হাদিস ও ইলমে ফিকহে উচ্চতর দক্ষতা সম্পন্ন। তারা কেউ মন্ত্র পড়ে নামাযের বিকল্প পদ্ধতি বের করেননি। পবিত্র কুরআন ও হাদিসে এর সমর্থনে কোনো তথ্য নেই। রাজু তার দেখা পীর সম্পর্কে আল্লাহ ওয়ালা ব্যক্তিকে বললে তিনি উক্ত মন্তব্য করেন। কারণ রাজুর কথিত পীরকে মাগরিবের নামায আদায় করার জন্য বললে সে মাথা নিচু করে মন্ত্র পড়ে নেয়। এ ধরনের অভিনব পদ্ধতি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এজন্যই আল্লাহ ওয়ালা ব্যক্তি রাজুর কথিত পীরের ব্যাপারে উপরিউক্ত মন্তব্য করেন। যা শরিয়তের আলোকে সম্পূর্ণ সঠিক ও বাস্তবসম্মত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।