শেয়ারFacebookWhatsApp

'যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে'- কথাটি বুঝিয়ে লেখ।

উত্তর: যে নিজেকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে বক্তব্যটি দ্বারা মানুষের অন্তরের পরিশুদ্ধতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহকে চিনতে হলে অন্তরের পরিশুদ্ধতা দরকার। কারণ আল্লাহ নিজে পবিত্র। তাই তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আর বাহ্যিক এবং আত্মিক পবিত্রতা অর্জনের মাধ্যমেই মানুষ নিজেকে পূতঃপবিত্র করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আলোচ্য উক্তিটিতে মূলত এ বিষয়টিই ফুটে উঠেছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে'- কথাটি বুঝিয়ে লেখ।

উদ্দীপক

রাজশাহীতে হযরত শাহ মাখদুম (র.)-এর মাজার রয়েছে। কথিত আছে যে, সেখানে শাহ মাখদুম (র.) কিছু অনুসারী নিয়ে ধ্যানমগ্ন হয়ে ইবাদত করতেন। দিন দিন তাঁর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। তাঁর মাধ্যমে অধিক সংখ্যক মানুষ ইসলাম ধর্মে দীক্ষা লাভ করে। কেউ কেউ মনে করে তিনি আধ্যাত্মিক ক্ষমতাবলে সমস্যার সমাধান করতেন।

উত্তর

রাসুল (সা.)-এর সাহাবি, যারা মসজিদে নববির বারান্দায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তারাই হলেন আহলে সুফফাহ।

উত্তর

যে নিজেকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে বক্তব্যটি দ্বারা মানুষের অন্তরের পরিশুদ্ধতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহকে চিনতে হলে অন্তরের পরিশুদ্ধতা দরকার। কারণ আল্লাহ নিজে পবিত্র। তাই তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আর বাহ্যিক এবং আত্মিক পবিত্রতা অর্জনের মাধ্যমেই মানুষ নিজেকে পূতঃপবিত্র করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আলোচ্য উক্তিটিতে মূলত এ বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

শাহ মাখদুম (র.)-এর মধ্যে তাসাউফের পরিচয় পাওয়া যায়। ইসলামে মানুষের বাহ্যিক দিকের মতো তার অন্তর নিয়ন্ত্রণ ও পরিচালনা, সংশোধন ও শুদ্ধকরণের জন্যও ইসলাম প্রয়োজনীয় বিধান দিয়েছে। এ বিধানাবলির সাধারণ ও প্রচলিত নামই তাসাউফ। তাসাউফের চর্চার মধ্য দিয়ে মানুষের অন্তর পবিত্র ও শুদ্ধ হয়। এর ফলে আত্মিক শূদ্ধতা ও প্রশান্তি অর্জিত হয়। যারা তাসাউফের চর্চা করেন তাদেরকে বলা হয় সুফি। যে ব্যক্তি নিরন্তর সাধনায় চিন্তাগবেষণার মাধ্যমে দ্বীনের গভীর জ্ঞান লাভ করে, আল্লাহ নির্ভরতা ও কৃত পাপের অনুশোচনা যাকে পবিত্র করে এবং ধৈর্যধারণের শক্তি দেয়; সর্বোপরি যে নিজের জীবন উৎসর্গ করে শুধুই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, তাকে সুফি বলা যাবে। উদ্দীপকে উল্লিখিত শাহ মাখদুম (র.) তাসাউফের চর্চার মাধ্যমে নিজেকে সুফি সম্প্রদায়ের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এজন্যই তাঁর মাধ্যমে অনেক মানুষ ইসলাম ধর্মে দীক্ষা লাভ করে।

উত্তর

মানবীয় সমস্যা সমাধানে আল্লাহর কাছে তাসাউফভিত্তিক প্রার্থনা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। মানুষের জীবন নানা ধরনের মানবীয় সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে মুক্তির জন্য ইসলামকে পরিপূর্ণভাবে অন্তরে লালন করতে হবে। বিশেষ করে অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে সব প্রকার পাপাচার থেকে মুক্ত হতে পারলে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব এবং আল্লাহর অনুগ্রহে সব ধরনের সমস্যা থেকেই মুক্তি লাভ সম্ভব। প্রকৃতপক্ষে বর্তমানে তাসাউফের চর্চা মুসলমানদের মধ্যে না থাকায় তারা নানা সমস্যার জর্জরিত। অথচ আল্লাহ তাআলা বলেছেন, "তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। (নিয়ামত বাড়িয়ে দেব) এবং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন কর আর কুফরি করো না" (সূরা বাকারা: ১৫২)। এ আয়াত থেকেই বোঝা যায়, তাসাউফের চর্চার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ কাছে মানবীয় সমস্যা সমাধানে প্রার্থনা করলে আল্লাহ তায়ালা নিশ্চয়ই তা কবুল করবেন। এক্ষেত্রে আমাদের একমাত্র করণীয় হলো গভীর ধ্যানের মাধ্যমে আল্লাহকে আমাদের অন্তরে স্থান দেওয়া। আর তাহলেই যেকোনো সমস্যা এবং অন্যায়-অত্যাচার থেকে আমরা বেঁচে থাকতে পারব। উদ্দীপক অনুসারে শাহ মাখদুম (র.) তার কিছু অনুসারী নিয়ে ধ্যানমগ্ন হয়ে ইবাদত করতেন। এভাবে তিনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ইসলামকে অন্তরে ধারণ করতে সক্ষম হয়েছিলেন। আর এটিই। তাসাউফের মূলকথা। পরিশেষে বলা যায়, জাতীয় মুক্তি ও সামগ্রিক উন্নতির জন্য আজ তাসাউফের পুরোপুরি এবং প্রকৃত অনুশীলন এক বাস্তব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।