রফিক সাহেবের মনোভাব শরিয়তের আলোকে সঠিক ও যথার্থ।
আল্লাহকে ভয় করা প্রত্যেক মুমিনের কর্তব্য। আল্লাহ তায়ালা বলেন, "অতএব হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় কর।" তাকওয়া অবলম্বন করলে সদা সর্বদা আল্লাহকে স্মরণে হয়। তখন এ দুনিয়ার সবকিছু মিছে ও ফিকে মনে হয়। তখন কোনো পাপাচারে আসক্তি হবে না। ভালো কাজে আনন্দ পাওয়া যায়। যে কাজ করলে আল্লাহ খুশি হবেন যে কাজ করতে মন চায়। আর সর্বদা মনে জাহান্নামের ভয় কাজ করে।
রফিক সাহেবের অন্তরেও জাহান্নামভীতি তৈরি হয়েছে। এর কারণ হিসেবে দেখা যায়, তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ ও গভীর দরদ তৈরি হয়েছে। তাই তার মাঝে দুনিয়া বিমুখ হওয়ার লক্ষণ দেখা যায়। উল্লিখিত কারণে রফিক সাহেবের মনোভাব শরিয়তের পক্ষে থেকে সমর্থনযোগ্য।