উদ্দীপকে তারিক কোন বিষয়ের ইঙ্গিত করেছে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে তারিক মানুষের নৈতিক জীবন গঠনে তাসাউফের গুরুত্ব বা ভূমিকার প্রতি ইঙ্গিত করেছে। তাসাউফ মানুষকে বিকশিত করে সফলতা দান করে, ইহজীবনে মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। এরূপ মানুষ সবধরনের কুপ্রবৃত্তি, পাপাচার ও অনৈতিক কাজ থেকে বিরত থাকে। ফলে সমাজে সে একজন আদর্শ মানুষ হিসেবে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইসলামের মৌলিক শিক্ষার চর্চার মাধ্যমে মুসলিম জাতি একদিন আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে যে গৌরব ও ঐতিহ্য ধারণ করেছিল, পরবর্তীতে তারা সে শিক্ষা থেকে দূরে সরে আসায় সেই ঐতিহ্য হারিয়ে ফেলে। আমরা বাহ্যত ইসলামের অনুসরণ করি। কিন্তু ইসলামের রঙে রঞ্জিত হই না। তাই ইবাদত বন্দেগি করে যথার্থ সুফল পাই না। এর মূল কারণ হলো, আমরা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা ইলমে তাসাউফের চর্চা ছেড়ে দিয়েছি। ফলে আমরা আমাদের প্রকৃত চরিত্র হারিয়ে ফেলেছি । আমাদের মনে লোভ, লালসা, রাগ, হিংসা, প্রতারণা, অসততা যাবতীয় অনৈতিক ধ্যান ধারণা গেড়ে বসেছে। এসব পাশবিকতা ও অনৈতিকতা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো তাসাউফ তথা আত্মশুদ্ধির পথ অবলম্বন করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে তারিক নৈতিক জীবন গঠনে ইলমে তাসাউফ অর্জন করার প্রতিই ইঙ্গিত করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তারিক কোন বিষয়ের ইঙ্গিত করেছে? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর