উদ্দীপকের আলোকে আত্মশুদ্ধির উপায়গুলো বিশ্লেষণ কর।
উত্তর: আত্মশুদ্ধির জন্য উদ্দীপকের Y-এর ন্যায় মৌলিক ইবাদত করার পাশাপাশি বেশি বেশি রাত জেগে সালাত আদায় ও জিকির করা আবশ্যক।মানুষের চালিকাশক্তি ও জীবনীশক্তি হলো আত্মা। আত্মা পবিত্র থাকলে মানুষ পবিত্র থাকে। আত্মা সুস্থ থাকলে মানুষও সুস্থ থাকে। শরীর সুস্থ ও পবিত্র থাকার পরও যদি কেবল আত্মা অপবিত্র বা অসুস্থ থাকে, তাহলে মানুষের পক্ষে সুস্থ ও পবিত্র থাকা সম্ভব হয় না। আর এজন্যেই আত্মশুদ্ধি অর্জনে উদ্দীপকের Y-এর ন্যায় চেষ্টা করতে হবে। আত্মশুদ্ধি অর্জনের জন্যে প্রথমেই আল্লাহর নিকট তাওবা করা প্রয়োজন। পাপ বর্জন করা, অতীতের পাপাচারের জন্য অনুতাপ- অনুশোচনা করা এবং ভবিষ্যতে কোনো পাপ কাজ না করার প্রতিজ্ঞাই হলো তাওবা। এভাবে তাওবা করে সকল প্রকার পাপাচার ও কুপ্রবৃত্তি পরিহার করতে হবে। সেই সাথে সকল প্রকার পার্থিব ভোগবিলাস, লোভ-লালসা পরিত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে আত্মোৎসর্গ করতে হবে। তবে আত্মশুদ্ধির জন্য সবচেয়ে কার্যকর হলো সালাত আদায় ও বেশি বেশি আল্লাহর জিকির করা। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি আল্লাহভীতির সাথে রাত জেগে তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করতে হবে। এভাবে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তাছাড়া আত্মশুদ্ধির জন্য সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে এবং সকল কাজে আল্লাহর বিধান মেনে চলতে হবে। কুরআন তেলাওয়াতও জিকিরের অন্তর্ভুক্ত। তাই গভীর ধ্যানের সাথে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে।পরিশেষে চলা যায়, উপর্যুক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে যেকোনো মুসলমানের পক্ষে উদ্দীপকের Y এর ন্যায় আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আত্মশুদ্ধির উপায়গুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর