সাদেক সাহেবের অনুসৃত বিষয়ের সাথে ইসলামি শরিয়তের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: সাদেক সাহেবের অনুসৃত বিষয়টি হলো তাসাউফ। “ইসলামি পরিভাষায় তাসাউফ হলো এমন এক আধ্যাত্মিক জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে মানুষের সৎগুণের প্রকারভেদ এবং তা 'অর্জনের পন্থা ও অসৎ স্বভাবসমূহের শ্রেণিবিভাগ এবং তা থেকে আত্মরক্ষার উপায় অবগত হওয়া যায়।” শরিয়তের সাথে তাসাউফের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেননা তাসাউফ শরিয়তেরই একটি অংশ। শরিয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকবে না ইসলামে এমন তাসাউফের স্থান নেই। দেহ ও আত্মার সাথে যেমন সম্পর্ক শরিয়ত ও তাসাউফের সাথে তেমন সম্পর্ক। যিনি যত উচ্চ পর্যায়ের ও মর্যাদার সুফি তিনি তত বেশি শরিয়তের অনুসারী। তাসাউফ আল্লাহর প্রেম ও ধ্যানের ওপর প্রতিষ্ঠিত। আর শরিয়ত ইসলামের বাহ্যিক আচার-আচরণের ওপর প্রতিষ্ঠিত। এ দুটির সমন্বয়েই একজন ওলি বা সুফি কামালিয়াত অর্জন করতে সক্ষম হন। উদ্দীপকের সাদেক সাহেব সাহেব ইসলামের মৌলিক ইবাদতগুলো যথাযথভাবে পালনের পাশাপাশি শরিয়ত নিষিদ্ধ সকল প্রকার হিংসা- বিদ্বেষ, ক্রোধ, লোভ-লালসা ও পাশবিকতা পরিহার করে নিষ্কলুষ জীবনযাপন করেন। তাই বলা যায়, তার অনুসৃত এ বিষয়টি হলো তাসাউফ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সাদেক সাহেবের অনুসৃত বিষয়ের সাথে ইসলামি শরিয়তের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর