উদ্দীপকের বিষয়টির উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ প্রচলিত রয়েছে, তা অনুসন্ধান কর।
উত্তর: উদ্দীপকে ইলমে তাসাউফ সম্পর্কে বর্ণিত হয়েছে। ইলমে তাসাউফ উৎপত্তির সম্পর্কে কতকগুলো মতবাদ প্রচলিত রয়েছে। ইলমে তাসাউফের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলো হলো- ১. বেদান্ত বা বৌদ্ধ দর্শন প্রভাব মতবাদ। এইচ. মোর্টন ও গোল্ডেন জিহার এ মতবাদের পৃষ্ঠপোষক। তাঁদের মতে, সুফিবাদ বেদান্ত ও বৌদ্ধ দর্শনের প্রভাবে উদ্ভূত হয়েছে। তাদের ধারণাটি ভুল। ২. ঈসায়ি বা নিউপ্লেটোনিক প্রভাব মতবাদ। অধ্যাপক নিকলসন ও ডনক্রেমারের নিউপ্লেটোনিক চিন্তাধারা থেকে ইসলামে সুফিবাদের সূত্রপাত হয়। এসব নিউপ্লেটোবাদী দার্শনিক গ্রিক দর্শনের আলোকে খ্রিস্টধর্ম প্রচার করতে থাকেন। নবম শতাব্দীতে ইসলামের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ যুগে গ্রিক দর্শন ও খ্রিস্ট মরমিবাদ মুসলিম চিন্তাবিদদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠে। এর ফলেই মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। কিন্তু ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, তাদের এ মতবাদও সঠিক নয়। ৩. পারসিক প্রভাব মতবাদ। দার্শনিক ব্রাউন ও তাঁর অনুসারীদের মতে, পারসিক প্রভাব থেকে ইসলামি সুফিবাদের সূত্রপাত হয়েছে। পারসিকরা সুফিবাদের মূল প্রবর্তক এ কথা ঠিক নয়। কেননা মুসলমানগণ পারস্য গমনের পূর্বেই এর উৎপত্তি হয়েছে। তবে সুফিবাদের বিস্তার ও উন্নতিতে পারসিকদের অবদান রয়েছে, এটুকু বলা যেতে পারে। ৪. কুরআনি প্রভাব মতবাদ। ইসলাম সুফিবাদ সম্পূর্ণরূপে অনুমোদন করে। ইমাম গাযালি, ইবনে খালদুন ও আল্লামা ইকবাল (র.) মনে করেন- কুরআনের আধ্যাত্মিক শিক্ষায় মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। মূলত ইসলামের অন্তর্নিহিত ভাবধারার প্রেক্ষাপটে সুফিবাদের উৎপত্তি। অর্থাৎ কুরআন ও হাদিসই সুফিবাদের মূল উৎস। সুফিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমর্থনে কুরআনে অসংখ্য আয়াত রয়েছে। নিচে এ জাতীয় কয়েকটি আয়াত উদ্ধৃত করা হলো— ১. اَللهُ نُوْرُ السَّمَوْتِ وَالْأَرْضِ অর্থাৎ, “আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলীর জ্যোতি।” ২. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ অর্থাৎ, “আর আমার বান্দা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি নিশ্চয়ই তাদের সন্নিকটেই আছি। কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই।” ৩. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاتِ وَالْأَرْضِ অর্থাৎ, “দ্যালোক ভূলোকব্যাপী তার সিংহাসন বিদ্যমান।” (সূরা বাকারা : ২৫৫) সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি অর্থাৎ, তাসাউফের উৎপত্তি সম্পর্কে উল্লিখিত মতবাদগুলো প্রচলিত রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ প্রচলিত রয়েছে, তা অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর