উদ্দীপকে উল্লিখিত জুনায়েদের বক্তব্য 'অন্তরে পরিশুদ্ধি ও পবিত্রতা ছাড়া বাহ্যিক সৌন্দর্য্যের মূল্য নেই'— এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জুনায়েদ বলল, 'অন্তরের পরিশুদ্ধি ও পবিত্রতা ছাড়া বাহ্যিক সৌন্দর্য্যের মূল্য নেই।' জুনায়েদের এ মন্তব্যটি যথার্থ। আল্লাহ তায়ালার নিকট পরিশুদ্ধ আত্মার গুরুত্ব অনেক বেশি। অপরিশুদ্ধ আত্মা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন- 'সেদিন ধনসম্পদ কোনো কাজে আসবে না, আর না কাজে আসবে সন্তানসন্ততি। বরং সেদিন সে ব্যক্তি মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে প্রত্যাবর্তন করবে।' (সূরা শুআরা : ৮৮-৮৯) এ সম্পর্কে মহানবি (সা.) বলেন, “সাধবান! নিশ্চয়ই মানবদেহের মধ্যে একখণ্ড গোশত আছে, যখন তা পরিশুদ্ধ হয়ে যায় বা পবিত্র থাকে, তখন সমস্ত দেহটি পরিশুদ্ধ হয় বা সুস্প থাকে। আর যখন তা নষ্ট হয়ে যায় বা দূষিত হয়, তখন সমস্ত দেহটাই অসুস্থ হয়ে পড়ে বা অপবিত্র হয়ে যায়। সাবধান! আর তা হচ্ছে ক্বালব বা অন্তঃকরণ।” (বুখারি ও মুসলিম) মহান আল্লাহ তায়ালা মানুষের মধ্যে একটি অন্তর দিয়েছেন। যার অন্তর ভালো তার সবকিছু ভালো। আর যার অন্তর খারাপ তার সবকিছুই খারাপ। চাই তারা চেহারা যতই সুন্দর হোক না কেন। একথাই উদ্দীপকের জুনায়েদের মন্তব্যে ফুটে উঠেছে। অতএব উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি, মানুষের সব ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণীয় করে তুলতে হলে আল্লাহর প্রেম ও আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত করতে হবে। কেননা আল্লাহ ভীতি না থাকলে ইবাদতে একাগ্রতা আসে না। আর যে অন্তরে আল্লাহর ভয় আছে সে অন্তর অবশ্যই পরিশুদ্ধতা লাভ করবে। তাই জুনায়েদের উল্লিখিত মন্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জুনায়েদের বক্তব্য 'অন্তরে পরিশুদ্ধি ও পবিত্রতা ছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর