ফাহাদ ও আহাদের দেখা লোকগুলোর প্রকৃত রূপ উন্মোচন কর।
উত্তর: ফাহাদ ও আহাদের দেখা লোকগুলো সুফির বেশধারী ভণ্ডলোক। একশ্রেণির ভণ্ডলোক সুফি তথা আধ্যাত্মিক রূপ ধারণ করে দুই পয়সা কামাইয়ের ধান্দা করে। এরা অধিকাংশই গাঁজা ও অন্যান্য নেশাকর মাদকে মাদকাসক্ত। এরা মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদেরকে ধোঁকা দেয়। এরা লালসালু অথবা গেরুয়া কাপড় পরিধান করে। কেউবা পাটের বস্তা গায়ে জড়ায়। কোনো পরিশ্রম ও যোগ্যতা ছাড়াই অর্থ উপার্জনের এ সহজ পথ অনেকে বেছে নিয়ে বিভিন্ন জায়গায় মাজার গড়ে তোলে, আবার কখনো কখনো প্রতিষ্ঠিত মাজারে গিয়ে অর্থ কামাই করে। এদের থেকে প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার। ফাহাদ ও আহাদ চান মস্তানের মেলায় একদল জটাধারী লোক দেখতে পায়। সাধারণত এরা ছিন্নভিন্ন পোশাক পরে, আলুথালু অবস্থায় থাকে, রক্তিম বর্ণ চোখ বিশিষ্ট হয়। এদের হাত পায়ের নখ লম্বা লম্বা থাকে। সাধারণ মানুষ এদেরকে আধ্যাত্মিক পুরুষ মনে করে। তারা এও মনে করে এসব লোকেরা অলৌকিক ক্ষমতার অধিকারী। এরা মানুষের দুঃখ- কষ্ট, বেদনা-যাতনা দূর করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। তাই অনেকেই এদেরকে সম্মান করে প্রণতি জানায় এবং দান-দক্ষিণা দিয়ে দয়া ভিক্ষা চায়। প্রকৃতপক্ষে এরা একদল অসাধু ব্যক্তি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ফাহাদ ও আহাদের দেখা লোকগুলোর প্রকৃত রূপ উন্মোচন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর