উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হযরত আব্দুল কাদির জিলানি (র) এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। হযরত আব্দুল কাদির জিলানি (র) হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ৪৭০ হিজরির রমজান মাসে জিলান নগরে জন্মগ্রহণ করেন। পিতা ও মাতা উভয়ের দিক দিয়ে তিনি রাসুল (স) এর বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন সত্যবাদিতার এক মূর্তপ্রতীক। শৈশবকালেই তিনি সত্যবাদিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা উদ্দীপকে বর্ণিত ড. বেলাল আনসারীর বক্তব্যে লক্ষ করা যায়। উদ্দীপকের বিশিষ্ট গবেষক ড. বেলাল আনসারী এক সেমিনারে বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, হিজরি পঞ্চম শতাব্দীর শেষের দিকে এক মনীষী বাগদাদে পড়ালেখা করেন। তার শৈশবকালীন সত্যবাদিতা সম্পর্কে একটি গল্পও প্রচলিত আছে; যা আব্দুল কাদির জিলানি (র) এর শৈশবের একটি ঘটনার প্রতি ইঙ্গিত করে। উচ্চশিক্ষা লাভের আশায় পঞ্চম শতাব্দীতে কোনো একদিন তিনি তৎকালীন সর্বোচ্চ বিদ্যানগরী বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডাকাতের কবলে পরেন। এমতাবস্থায়ও তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। তিনি জামার আস্তিনের নিচে লুকিয়ে রাখা স্বর্ণমুদ্রাগুলো দেখিয়ে দেন। তার এ সত্যবাদিতায় মুগ্ধ, হয়ে ডাকাতদল ইসলাম গ্রহণ করে। উদ্দীপকে বর্ণিত শৈশবকালীন সত্যবাদিতার কথা হযরত আব্দুল কাদির জিলানি (র) এর উক্ত ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর