Y এর আচরণ কোন দিকে ইঙ্গিত করে? তার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: Y-এর আচরণ ইসলামের আধ্যাত্মিক দিক তাসাউফের প্রতি ইঙ্গিত প্রদান করে।তাসাউফ এমন এক জ্ঞান, যার দ্বারা কালব বা অন্তরের ভালো-মন্দ অবস্থা জানা যায় এবং এর প্রতিকার করা যায়। সাথে সাথে মানুষের মধ্যকার পশুশক্তিকে দমন করে মানবিক গুণাবলিতে ভূষিত হওয়া যায়, যাতে আল্লাহর সান্নিধ্য লাভের পথ সুগম হয়। উদ্দীপকে Y এই তাসাউফের চর্চাতেই নিজেকে নিয়োজিত করেছেন।Y-এর কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কখনো অপব্যয় করেন না এবং মৌলিক ইবাদত বাদ দেন না। বর্তমানে তিনি অধিক রাত জেগে সালাত ও জিকির আজকার করছেন। তাঁর লক্ষ্য অন্তরের পরিশুদ্ধি অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভ করা। এ থেকে বোঝা যায়, তিনি তাসাউফ চর্চার মাধ্যমে নিজ আত্মাকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন। আত্মাকে সুস্থ ও পবিত্র রাখতে জিকির এবং সালাত আদায় খুবই গুরুত্বপূর্ণ। জিকির- আল্লাহর নাম ও গুণ স্মরণ করে এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে করা হয়। যেকোনো কাজ করার সময় আল্লাহর নির্দেশ মনে করা ও মেনে চলাও জিকির। তাছাড়া তাসাউফ চর্চার জন্য বিনয়, নম্রতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকল ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আদায় করতে হবে। পাশাপাশি গুরুত্বের সাথে তাহাজ্জুদ ও অন্যান্য নফল সালাতও আদায় করতে হবে। উদ্দীপকের Y এই সকল ইবাদত পালনের মাধ্যমেই আত্মিক প্রশান্তি লাভের চেষ্টা করছেন। সুতরাং তার কর্মকাণ্ড তাসাউফের সাথেই সামঞ্জস্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
Y এর আচরণ কোন দিকে ইঙ্গিত করে? তার গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর