যে সুফির আন্দোলনের সাথে মাওলানা শিবলীর কর্মটি সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক তাঁর নসিহতের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে স্থানীয় আলেম মাওলানা শিবলী সাহেবের কর্মকাণ্ডের সাথে হযরত শায়খ আহমদ সিরহিন্দি (র)-এর ধর্মীয় সংস্কার আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়। এক্ষেত্রে উল্লিখিত নসিহতটি যথার্থ। হযরত শায়খ আহমদ সিরহিন্দি (র) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ধর্মীয় নেতা ও সমাজ সংস্কারক। তিনি যখন ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তখন ভারতীয় উপমহাদেশের সর্বত্র শিরক, বিদআত, পিরপূজা এবং কুসংস্কারে ছেয়ে গিয়েছিল। তিনি সব অন্যায় কর্ম থেকে ইসলামকে মুক্ত করে সত্যিকারে সর্বশ্বেরবাদের পরিবর্তে 'আল্লাহই সব শক্তির উৎস' মতবাদকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। আর এ বিষয়টি মাওলানা শিবলীর নসিহতেও প্রকাশ পেয়েছে। উদ্দীপকে দেখা যায়, জালালপুর গ্রামের অধিকাংশ মুসলমান একদিকে নামাজ পড়ে অন্যদিকে যেকোনো বিপদে পড়লে একজন ওলির দরবারে মানত করে। বিষয়টি লক্ষ করে স্থানীয় আলেম মাওলানা শিবলী সাহেব গ্রামবাসীকে বিপদে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার নসিহত করেন। তার এ নসিহতের সাথে শায়খ আহমদ সিরহিন্দি (র) এর কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়। মাওলানা শিবলীর নসিহতে আল্লাহর একত্ববাদ বা তাওহিদ প্রকাশ পেয়েছে। কেননা গ্রামবাসীর মাজারে মানত করা কাজটি শিরকের অন্তর্ভুক্ত। তিনি তাদেরকে এ কাজ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নসিহত করেন। পরিশেষে বলা যায়, মাওলানা শিবলী সাহেবের উক্ত নসিহত যথার্থ ও সঠিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
যে সুফির আন্দোলনের সাথে মাওলানা শিবলীর কর্মটি সাদৃশ্যপূর্ণ তা চিহ্ন…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর