রমিজের ধারণা কেন ভুল ছিল? বুঝিয়ে লেখ।
উত্তর: ইসলামি শরিয়ত সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে রমিজ নামাজ- রোজা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছে।ইসলামি শরিয়ত একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এখানে জীবনের আধ্যাত্মিক দিক থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, দৈনন্দিন প্রতিটি বিষয়ের সুস্পষ্ট নির্দেশন রয়েছে। নামাজ-রোজা মৌলিক ইবাদত। এগুলো যথাসময়ে সঠিক নিয়মে আদায়ে আদায় করা একজন মুসলমানের প্রধান কাজ। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত ইসলামে গ্রহণযোগ্য নয়। রমিজ একজন খেতমজুর। অভাব-অনটনে রয়েছে বলে সে নামাজ-রোজা নিয়ে চিন্তার অবকাশ পায় না। তার ধারণা আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু তার ধারণা যথার্থ নয়। কারণ নামাজ একজন মুসলমান ও কাফিরের মধ্যে পার্থক্য নির্দেশ করে। এটি শরিয়তের মৌলিক বিধান। রোজাও মৌলিক ইবাদত। এগুলো আদায় ব্যতীত কেউ মুসলমান থাকতে পারে না। কিন্তু রমিজ এসব নিয়ে গভীরভাবে চিন্তার সুযোগ পায়নি। অর্থাৎ তার মধ্যে বাহ্যিক ও অভ্যন্তরীণ উন্নতির সমন্বয় ঘটেনি। অর্থাৎ শরিয়ত ও তাসাউফের শিক্ষার সমন্বয় না থাকায় রমিজ ভুল ধারণা পোষণ করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রমিজের ধারণা কেন ভুল ছিল? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর