কীভাবে রাকিব আহমেদ পাপাচারমুক্ত জীবনযাপন করতে পারবেন? বিশ্লেষণ কর।
উত্তর: পাপাচার মুক্ত জীবনযাপন করতে হলে রাকিব আহমদকে শরিয়ত ও তাসাউফের সমন্বয় করে চলতে হবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা। আর ইবাদত শুধুমাত্র লৌকিকতাপূর্ণ হলে তা গ্রহণযোগ্য হবে না। ইবাদতে প্রাণ থাকতে হবে। এজন্য ইলমে তাসাউফের মাধ্যমে ইবাদতে প্রাণের সৃষ্টি করতে হবে। তাহলে শরিয়তের বিধান পালনের সৌন্দর্য বিচ্ছুরিত হবে। তাসাউফ মানুষের অনৈতিক ও মন্দ স্বভাব দূর করে তদস্থলে সচ্চরিত্র, নৈতিকতা ও উত্তম স্বভাব হাসিলে উদ্বুদ্ধ করে। ফলে ব্যক্তি যাবতীয় পাপাচার, অনৈতিক কাজ ও গর্হিত কাজ থেকে বিরত থাকে। রাকিব আহমেদ পাপাচারে লিপ্ত ছিলেন। বর্তমানে তিনি তা পরিত্যাগ করেছেন। তিনি এখন অন্যায় ও পাপাচারমুক্ত জীবনযাপন করতে চান। আগামীতে যাতে পাপমুক্ত জীবনযাপন করতে পারেন, এ কারণে রাকিব আহমদকে শরিয়ত ও তাসাউফের সমন্বয় সাধন করতে হবে, যা উপরিউক্ত আলোচনায় পরিস্ফুটিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কীভাবে রাকিব আহমেদ পাপাচারমুক্ত জীবনযাপন করতে পারবেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর